উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ আবর্তনের কোন নিয়মটি লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ আবর্তনের চতুর্থ নিয়ম (আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না) লঙ্ঘন করা হয়েছে। ফলে বাক্য বা সার্বিক সদর্থক বাক্যের অবৈধ সরল আবর্তন হয়েছে। আবর্তনের নিয়ম অনুসারে, আশ্রয়বাক্যের অব্যাপ্য কোনো পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। যদি অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয় সেক্ষেত্রে আবর্তন প্রক্রিয়াটি অবৈধ। বাক্যের সরল আবর্তন করতে গেলে সাধারণত এই ধরনের ভুল হয়। যেমন- সকল কবি হয় মানুষ। আবর্তনীয় ∴ A সকল মানুষ হয় কবি। আবর্তিত উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ আছে- সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী। A (আবর্তনীয়) ∴ সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। A (আবর্তিত) এখানে A বাক্যের সরল আবর্তন করার চেষ্টা করা হয়েছে। ফলে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'সুখী' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। তাই অনুমানটি নিয়ম লঙ্ঘনের কারণে অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ আবর্তনের কোন নিয়মটি লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর