দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে কেন? ব্যাখ্যা করো ।
উত্তর: দৃষ্টান্ত-১ এ O যুক্তিবাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। আবর্তন হলো অমাধ্যম অনুমানের একটি বিশেষ প্রকারভেদ যেখানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়। আবর্তনের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী, o যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। কেননা O যুক্তিবাক্যের আবর্তন করতে গেলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের চতুর্থ নিয়মে বিরোধী। এই নিয়ম অনুসারে, আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাই নিয়ম লঙ্ঘন করে O যুক্তিবাক্যের আবর্তন করলে তা অবৈধ হয় উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর উদাহরণটি হলো- কিছু লিচু নয় মিষ্টি ∴ কিছু মিষ্টি ফল নয় লিচু উপরের দৃষ্টান্তটিতে O যুক্তিবাক্যের আবর্তন করা হয়েছে। কিন্তু আবর্তনের নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। কারণ এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ 'কিছু লিচু' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। ফলে আবর্তনের নিয়মের লঙ্ঘন হয়েছে। যেহেতু আবর্তনের নিয়ম অমান্য করে O যুক্তিবাক্যের আবর্তন করা হয়েছে, তাই দৃষ্টান্ত-১ এ O যুক্তিবাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে কেন? ব্যাখ্যা করো ।
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর