দৃষ্টান্ত-১ এর মধ্যে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা দাও।
উত্তর: আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ এর অনুমানটি অবৈধ এবং দৃষ্টান্ত-২ এর অনুমানটি বৈধ। আবর্তনের নিয়ম অনুসারে, আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। যেমন- A- সকল ধনী ব্যক্তি হয় অসুখী। (আবর্তনীয়) ∴ A- সকল অসুখী ব্যক্তি হয় ধনী। (আবর্তিত)। এখানে, এ বাক্যের সরল আবর্তন করতে গিয়ে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'অসুখী' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। তাই যুক্তিটি অবৈধ। অন্যদিকে, এ বাক্যের ক্ষেত্রে সঠিকভাবে আবর্তন প্রক্রিয়াকে প্রয়োগ করতে চাইলে এর আবর্তন করতে হবে I বাক্যে। যেমন- A- সকল মানুষ হয় জীব। (আবর্তনীয়)। ∴ I - কিছু জীব হয় মানুষ। (আবর্তিত) এখানে আবর্তনের এবং ব্যাপ্যতার সকল নিয়ম পূরণ করা হয়েছে তাই যুক্তিটি বৈধ। উদ্দীপকে, দৃষ্টান্ত-১ হলো সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী- A ∴ সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক - A এখানে আশ্রয়বাক্যে অব্যাপ্য বিধেয় পদ 'সুখী' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। ফলে ব্যাপ্যতার এবং আবর্তনের নিয়ম লঙ্ঘন হওয়ায় যুক্তিটি অবৈধ। অন্যদিকে, দৃষ্টান্ত-২ হলো- সকল কবি হয় মানুষ- A ∴ কিছু মানুষ হয় কবি-1 এখানে ব্যাপ্যতার ও আবর্তনের নিয়ম সঠিকভাবে পূরণ হওয়ায় যুক্তিটি বৈধ। সুতরাং, দৃষ্টান্ত-১ এ অবৈধ এবং দৃষ্টান্ত-২ এ বৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এর মধ্যে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা দাও।
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর