দৃষ্টান্ত-১ এর সহানুমানটিতে সংঘটিত অনুপপত্তিটি নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ সংঘটিত অনুপপত্তিটি হলো চতুষ্পদী অনুপপত্তি।সহানুমানের যুক্তিতে নিয়ম লঙ্ঘন করে তিনের অধিক অর্থাৎ চারটি পদ ব্যবহার করা হলে চতুষ্পদী অনুপপত্তির সৃষ্টি হয়। এরূপ যুক্তিতে প্রধান ও অপ্রধান পদ চিহ্নিত করা গেলেও মধ্যপদকে চিহ্নিত করা সম্ভব নয়। অর্থাৎ এক্ষেত্রে বাকি দুটি পদের মধ্যে কোনটি মধ্যপদ হবে তা নির্ণয় করা যায় না। এ অবস্থায় সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের সম্পর্ক বৈধ হয়না।উদ্দীপকের সহানুমানটিতে বলা হয়েছে:আমি হই বিমানের উপর বিমানটি হয় শূণ্যের উপর [গণিত] আমি হই শূণ্যের উপর সহানুমানটিতে আমরা দেখি চারটি পদ রয়েছে যেমন: আমি, বিমানের ওপর, বিমানটি এবং শূণ্যের ওপর। অর্থাৎ এই যুক্তিটি সহানুমানের প্রথম নিয়মকে লঙ্ঘন করেছে যেখানে বলা হয়েছে সহানুমানের একটি যুক্তিতে কেবল ৩টি পদ থাকবে। উদ্দীপকের যুক্তিটিতে চারটি পদ থাকার কারণে এতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এর সহানুমানটিতে সংঘটিত অনুপপত্তিটি নির্ণয় করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর