উদ্দীপকে রিয়াজের বক্তব্যে যে অনুপপত্তির সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রিয়াজের বক্তব্যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের পূর্বগ অস্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দ্বিতীয় নিয়ম অনুযায়ী অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করা যায় কিন্তু বিপরীতক্রমে নয়। অর্থাৎ, পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করা যায় না। যদি এই নিয়ম লঙ্ঘন করে কোনো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাহলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সিদ্ধান্তের এই ত্রুটিকে পূর্বগ অস্বীকৃতিমূলক অনুপপত্তি বলে। উদ্দীপকের ফেরদৌসের বক্তব্যটি হলো- যদি রোদ হয় তবে বাংলাদেশ জিতবে রোদ হয়নি অতএব, বাংলাদেশ জিতবে না যুক্তিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, এখানে পূর্বর্গকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ, এখানে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এই কারণে যুক্তিটিতে পূর্বগ অস্বীকৃতি মূলক অনুপপত্তি ঘটেছে। পরিশষে বলা যায় যে, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রে কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এর নিয়ম অনুসরণ করতে হবে। অন্যথায় যুক্তি বৈধ হবে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রিয়াজের বক্তব্যে যে অনুপপত্তির সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর