তথ্য-১ এ কোন ধরনের অনুমান নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এ অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমান দুইভাগে বিভক্ত যার একটি হলো অমাধ্যম অনুমান। এই অনুমানে আশ্রয়বাক্য থাকে একটি। একটি আশ্রয়বাক্য থেকে প্রত্যক্ষ বা সরাসরিভাবে অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত গৃহীত হয়। তাই বলা যায়, যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে প্রত্যক্ষ বা সরাসরিভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন- সকল মানুষ হয় মরণশীল। অতএব, কোনো মানুষ নয় অমর। উপরের দৃষ্টান্তটিতে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই এটি একটি অমাধ্যম অনুমানের দৃষ্টান্ত। উদ্দীপকের তথ্য-১ এর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত হলো- আশ্রয়বাক্য: A-B সিদ্ধান্ত: B-A উপরের তথ্যটিতেও দেখা যাচ্ছে যে, এখানে আশ্রয়বাক্য একটি। একটি আশ্রয়বাক্য থেকে এখানে প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই এটি একটি অমাধ্যম অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ এ কোন ধরনের অনুমান নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর