শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শান্তি স্থাপনে (আইকান) ICAN-এর ভূমিকা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শান্তি স্থাপনে (আইকান) ICAN-এর ভূমিকা পাঠ্যবইয়ের সহানুমানে মধ্যপদের ভূমিকাকে নির্দেশ করে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা- প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। সহানুমানে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। অথচ সিদ্ধান্ত স্থাপনের ক্ষেত্রে মধ্যপদ অপরিহার্য ভূমিকা পালন করে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আবার, অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। সহানুমানে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। সহানুমানে মধ্যপদ মধ্যস্থতার ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লেখিত (আইকান) ICAN-এর ভূমিকাও মধ্যস্থতাকারীর ভূমিকা হিসেবে দেখা দিয়েছে। কেননা ICAN 'ক' ও 'খ' দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে মধ্যস্থতা করে শান্তি স্থাপনে ভূমিকা পালন করেছে। সুতরাং, ICAN-এর ভূমিকার মাধ্যমে সহানুমানে মধ্যপদের ভূমিকাই প্রকাশ পেয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শান্তি স্থাপনে (আইকান) ICAN-এর ভূমিকা পাঠ্যপুস্তক…

উদ্দীপক

পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে ক ও খ অন্যতম। বিশ্ব মানবতা ও শান্তির প্রতি তাদের নজর কম। অথচ পরমাণু অস্ত্রের যে কোনো ব্যবহার যে মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় তার দিকে দৃষ্টি ফেরাতে ইন্ট্যারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপেনস (ICAN) কাজ করছে। পরমাণু শক্তিধর দেশগুলোর পরমাণু অস্ত্র ধ্বংসের জন্য প্রচারণা ও মধ্যস্থতার কারণে ICAN ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।

Dhaka · 2018

উত্তর

যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

সহানুমানে চারটি পদের ব্যবহারজনিত সমস্যাকে চতুষ্পদী অনুপপত্তি (Fallacy of Four Terms) বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে এবং প্রতিটি পদ দুই বার করে ব্যবহৃত হয়। সহানুমানে কোনোভাবেই তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না। যদি কোনো কারণে সহানুমানে তিনটির অধিক পদ ব্যবহার করা হয় তাহলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের সিদ্ধান্তের এই ত্রুটিকে চতুষ্পদী অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যবইয়ের সহানুমানের মিল রয়েছে। সহানুমান এক বিশেষ প্রকার মাধ্যম অবরোহ অনুমান। এই প্রকার অনুমানে দুটি আশ্রয়বাক্য থাকে। আর ঐ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। যেমন- সকল মানুষ হয় সুন্দর মিরাজ হয় একজন মানুষ অতএব, মিরাজ হয় সুন্দর দৃষ্টান্তটিতে দেখা যাচ্ছে যে, এখানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই দৃষ্টান্তটি সহানুমানের একটি দৃষ্টান্ত। সহানুমান অবরোহ অনুমান বিধায় এর আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না এবং এর লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। উদ্দীপকে উল্লেখিত ক ও খ দেশের সাথে (আইকান) ICAN-এর অনিবার্য সম্পর্ক রয়েছে। যা সহানুমানের অনুরূপ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শান্তি স্থাপনে (আইকান) ICAN-এর ভূমিকা পাঠ্যবইয়ের সহানুমানে মধ্যপদের ভূমিকাকে নির্দেশ করে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা- প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। সহানুমানে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। অথচ সিদ্ধান্ত স্থাপনের ক্ষেত্রে মধ্যপদ অপরিহার্য ভূমিকা পালন করে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আবার, অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। সহানুমানে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। সহানুমানে মধ্যপদ মধ্যস্থতার ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লেখিত (আইকান) ICAN-এর ভূমিকাও মধ্যস্থতাকারীর ভূমিকা হিসেবে দেখা দিয়েছে। কেননা ICAN 'ক' ও 'খ' দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে মধ্যস্থতা করে শান্তি স্থাপনে ভূমিকা পালন করেছে। সুতরাং, ICAN-এর ভূমিকার মাধ্যমে সহানুমানে মধ্যপদের ভূমিকাই প্রকাশ পেয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।