শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফেরদৌসের বক্তব্যে কোন ধরনের সহানুমানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ফেরদৌসের বক্তব্যে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের ইঙ্গিত রয়েছে। মিশ্র সহানুমানের একট প্রকারভেদ হলো বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রয়বাক্যটি এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। অর্থাৎ বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানে একটি বৈকল্পিক ও একটি নিরপেক্ষ আশ্রয়বাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত অনুমিত হয়। যেমন- সে হয় ধার্মিক না হয় অধার্মিক সে হয় ধার্মিক অতএব, সে নয় অধার্মিক। উপরের যুক্তিটি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি যুক্তি। উদ্দীপকের ফেরদৌস যে বক্তব্য প্রদান করেছে সেটি হলো- হয় বাংলাদেশ না হয় অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে বাংলাদেশ বিজয় লাভ করবে অতএব, অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে না। এই যুক্তিটিতে দেখা যাচ্ছে যে, এখানে একটি বৈকল্পিক ও একটি নিরপেক্ষ যুক্তিবাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই এটি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি দৃষ্টান্ত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ফেরদৌসের বক্তব্যে কোন ধরনের সহানুমানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ…

উদ্দীপক

রিয়াজ ও ফেরদৌস ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের ৫ম দিনের খেলা দেখছে। রিয়াজ ফেরদৌসকে বলল "যদি রোদ হয় তবে বাংলাদেশ জিতবে, রোদ হয়নি, অতএব বাংলাদেশ জিতবে না।" ফেরদৌস বলল, আমার নিকট প্রতীয়মান হচ্ছে, হয় বাংলাদেশ না হয় অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে। বাংলাদেশ বিজয় লাভ করবে, অতএব অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে না।

Dhaka · 2018

উত্তর

যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে।

উত্তর

সাধারণত এ যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায় না। কেননা A যুক্তিবাক্যের সরল আবর্তন করতে গেলে এর অব্যাপ্য বিধেয় পদ উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়ে যায়। যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই A যুক্তিবাক্যের সরল আবর্তন সাধারণভাবে আবর্তনের নিয়ম অনুযায়ী সম্ভব নয়। কিন্তু বিশেষ এক প্রকার A যুক্তিবাক্য আছে যার সরল আবর্তন সম্ভব। যেমন- A- বাংলাদেশের রাজধানী হয় ঢাকা- (আবর্তনীয়) A - অতএব, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী- (আবর্তিত) উপরের উদাহরণের এ যুক্তিবাক্যটির উদ্দেশ্য ও বিধেয় একই ব্যার্থকে নির্দেশ করে। এই জাতীয় এ বাক্যের সরল আবর্তন সম্ভব।

উত্তর

উদ্দীপকের ফেরদৌসের বক্তব্যে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের ইঙ্গিত রয়েছে। মিশ্র সহানুমানের একট প্রকারভেদ হলো বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রয়বাক্যটি এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। অর্থাৎ বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানে একটি বৈকল্পিক ও একটি নিরপেক্ষ আশ্রয়বাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত অনুমিত হয়। যেমন- সে হয় ধার্মিক না হয় অধার্মিক সে হয় ধার্মিক অতএব, সে নয় অধার্মিক। উপরের যুক্তিটি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি যুক্তি। উদ্দীপকের ফেরদৌস যে বক্তব্য প্রদান করেছে সেটি হলো- হয় বাংলাদেশ না হয় অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে বাংলাদেশ বিজয় লাভ করবে অতএব, অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে না। এই যুক্তিটিতে দেখা যাচ্ছে যে, এখানে একটি বৈকল্পিক ও একটি নিরপেক্ষ যুক্তিবাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই এটি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকের রিয়াজের বক্তব্যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের পূর্বগ অস্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দ্বিতীয় নিয়ম অনুযায়ী অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করা যায় কিন্তু বিপরীতক্রমে নয়। অর্থাৎ, পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করা যায় না। যদি এই নিয়ম লঙ্ঘন করে কোনো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাহলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সিদ্ধান্তের এই ত্রুটিকে পূর্বগ অস্বীকৃতিমূলক অনুপপত্তি বলে। উদ্দীপকের ফেরদৌসের বক্তব্যটি হলো- যদি রোদ হয় তবে বাংলাদেশ জিতবে রোদ হয়নি অতএব, বাংলাদেশ জিতবে না যুক্তিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, এখানে পূর্বর্গকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ, এখানে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এই কারণে যুক্তিটিতে পূর্বগ অস্বীকৃতি মূলক অনুপপত্তি ঘটেছে। পরিশষে বলা যায় যে, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রে কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এর নিয়ম অনুসরণ করতে হবে। অন্যথায় যুক্তি বৈধ হবে না।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে ফেরদৌসের বক্তব্যে কোন ধরনের সহানুমানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ… | Prosthuti