সাংবাদিক ও পুলিশের কর্মকাণ্ডের মধ্যে কোনটি তোমার কাছে গ্রহণযোগ্য? আরোহের ভিত্তির আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: সাংবাদিক ও পুলিশের কর্মকাণ্ডের মধ্যে পুলিশের কর্মকাণ্ড আমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। কারণ পুলিশের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরীক্ষণ পদ্ধতির প্রকাশ পেয়েছে। পরীক্ষণ ও নিরীক্ষণ উভয়ই আরোহের বস্তুগত ভিত্তি এবং উভয়ই এক প্রকার প্রত্যক্ষণ। কিন্তু নিরক্ষণে শুধুমাত্র কোনো কিছু বিশেষভাবে প্রত্যক্ষণ করা হয়। কিন্তু পরীক্ষণে কৃত্রিম পরিবেশে, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে সেটাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। যার কারণে পরীক্ষা পদ্ধতি থেকে অধিক নিশ্চিত সত্য লাভ করা যায়। উদ্দীপকে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে সাংবাদিক সুজন লোকটির পকেট থেকে আইডি কার্ড বের করে তার বাবার কাছে ও থানায় ফোন করে। যেটাকে আমার নিরীক্ষণ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে করতে পারে। এরপর পুলিশ এসে লাশটিকে পোস্ট মর্টেমে পাঠায়। সেখান থেকে প্রাপ্ত রিপোর্টে জানা যায় লোকটি হার্ট এ্যাটাকে মারা গেছে। পুলিশের এই কর্মকান্ড থেকে লোকটির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়। যেটা সাংবাদিকের কাজকর্ম থেকে জানা যায় না। তাই পুলিশের কর্মকান্ডকে অধিক গ্রহণযোগ্য বলা যায়। আমাদের দৈনন্দিন জীবনে নিরীক্ষণ ও পরীক্ষণ উভয় পদ্ধতিরই প্রয়োজন রয়েছে। কারণ এককভাবে কোনো একটি পদ্ধতি থেকে সবসময় নিশ্চিত সত্য পাওয়া যায় না। তারপরও নিশ্চিত সত্যতা লাভের জন্য পরীক্ষা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে একইভাবে পুলিশের কর্ম পদ্ধতি পরীক্ষণ পদ্ধতি হওয়াই সেটা অধিকতর গ্রহণযোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সাংবাদিক ও পুলিশের কর্মকাণ্ডের মধ্যে কোনটি তোমার কাছে গ্রহণযোগ্য? আ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর