উদ্দীপকে ননী গোপাল ও কামাল সাহেবের তুলনাযোগ্য পদ দুটির উল্লেখপূর্বক এর গঠনপ্রনালী আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ননী গোপাল সহানুমানের প্রধান পদকে এবং কামাল সাহেব অপ্রধান পদকে নির্দেশ করে। যেকোনা সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে। এদের মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং তৃতীয়টি হলো সিদ্ধান্ত যা আশ্রয়বাক্যে দুটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে। এই পদটি প্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে সংযুক্ত। মধ্যপদের মধ্যস্থতায় এই পদটি শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসে অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে। আবার সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। এই পদটি অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে যুক্ত হয়। মধ্যপদের এই পদটি সিদ্ধান্তে এসে প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন- সকল মানুষ হয় মরণশীল সকল কবি হয় মানুষ .. সকল কবি হয় মরণশীল। এখানে মরণশীল প্রধান পদ এবং সকল কবি অপ্রধান পদ। এই দুই পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্তের বিধেয় হলো প্রধান পদ এবং উদ্দেশ্য হলো অপ্রধান পদ। উদ্দীপকে ননী গোপাল এবং কামাল সাহেব যথাক্রমে প্রধান পদ এবং অপ্রধান পদের ভূমিকা পালন করেন। সুতরাং, প্রধান পদ ও অপ্রধান পদ হিসেবে ননী গোপাল এবং কামাল সাহেবের মধ্যে তুলনাযোগ্য সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ননী গোপাল ও কামাল সাহেবের তুলনাযোগ্য পদ দুটির উল্লেখপূর্বক…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর