দৃষ্টান্ত-২ এর মধ্যে যে ধরনের অমাধ্যম অনুমান নির্দেশ করে তার নিয়মাবলি উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অমাধ্যম অনুমান হলো প্রতিবর্তন। প্রতিবর্তনের নিয়মাবলি উদাহরণসহ ব্যাখ্যা করা হলো- বৈধভাবে প্রতিবর্তন করার জন্য যুক্তিবিদগণ কিছু নিয়ম নির্ধারণ করেছেন। এক: আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তেও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে। যেমন- সকল ফুল হয় সুন্দর- A ∴ কোনো ফুল নয় অসুন্দর-E এখানে, 'ফুল' পদটি উভয় বাক্যেই উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। দুই: আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে। যেমন- কিছু মানুষ হয় সৎ-I ∴ কিছু মানুষ নয় অসৎ- Oএখানে আশ্রয়বাক্যের বিধেয় 'সৎ' পদটির বিরুদ্ধ পদ 'অসৎ' কে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে। তিন: আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। যেমন- কোনো মানুষ নয় অমর - E∴ সকল মানুষ হয় মরণশীল- A এখানে আশ্রয়বাক্যটি নঞর্থক এবং সিদ্ধান্তটি সদর্থক। চার: আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকবে অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্তও সার্বিক হবে। আবার, আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হবে। যেমন- কিছু মানুষ হয় সৎ-I ∴ কিছু মানুএখানে উভয় বাক্যই বিশেষ।ষ নয় অসৎ- O এখানে উভয় বাক্যই বিশেষ। সুতরাং, সঠিক উপায়ে প্রতিবর্তন করতে হলে উপরের নিয়মগুলো অবশ্যই অনুসরণ করতে হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এর মধ্যে যে ধরনের অমাধ্যম অনুমান নির্দেশ করে তার নিয়মাব…
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর