যুক্তি-২ দ্বারা কোন যুক্তিবাক্যের আবর্তনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তি-২ দ্বারা E বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের আবর্তনকে নির্দেশ করা হয়েছে। E যুক্তিবাক্যের আবর্তিত হবে E যুক্তিবাক্য। আমরা জানি, E যুক্তিবাক্য হচ্ছে নঞর্থক যুক্তিবাক্য। নঞর্থক হওয়ার কারণে এর সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিতকেও নঞর্থক যুক্তিবাক্য হতে হবে। তাই এর আবর্তন হয় E যুক্তিবাক্য, নতুবা যুক্তিবাক্যে করতে হবে। এই উভয় ক্ষেত্রেই আবর্তনের কোনো নিয়ম লঙ্ঘিত হবে না। কিন্তু অবরোহ অনুমানে সার্বিক যুক্তিবাক্যকে যদি সার্বিক সিদ্ধান্ত করার সুযোগ থাকে তখন বিশেষ যুক্তিবাক্যে সিদ্ধান্ত করার কোনো স্বার্থকতা থাকে না। তাই E যুক্তিবাক্যের আবর্তন E যুক্তিবাক্যে করাই শ্রেয়। উদাহরণ: E যুক্তিবাক্যের সার্থক আবর্তন: E কোনো মানুষ নয় ফেরেশতা অতএব, - E কোনো ফেরেশতা নয় মানুষ। এই আবর্তনটিতে আবর্তনের সর্বপ্রকার নিয়ম অনুসরণ করা হয়েছে। তাছাড়া সার্বিক যুক্তিবাক্যের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্যে করা সম্ভব হয়েছে। তাই এটি E যুক্তিবাক্যের ক্ষেত্রে একটি সার্থক আবর্তনের দৃষ্টান্ত। উদ্দীপকে যুক্তি-২ এ বলা হয়েছে- কোনো কাক নয় সাদা- E বাক্য ∴ কোনো সাদা জীব নয় কাক। বাক্য এটি E বাক্যের আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ দ্বারা কোন যুক্তিবাক্যের আবর্তনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ…
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর