উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমানের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমানের আবর্তনের বিষয়টির প্রতিফলন ঘটেছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। যেমন- A-সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, অতএব, I-কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। এ আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'শিক্ষক' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ 'শিক্ষিত মানুষ' সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে, আশ্রয়বাক্যর গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে। উদ্দীপকে, দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে- সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। অতএব, কিছু বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব হয় মানুষ। এখানে আবর্তনের সকল নিয়ম মেনে চলায় এটি আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমানের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব…
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর