সহানুমানের ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিষয়টির গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: সহানুমানের ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো- সংস্থান। সহানুমানে সংস্থানের গুরুত্ব অত্যাধিক। সহানুমানের যুক্তিতে তিনটি বাক্য থাকে। এগুলো হলো প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত। এ বাক্যগুলোতে ব্যবহৃত হয় তিনটি পদ। এগুলো হলো প্রধান, অপ্রধান ও মধ্যপদ। মধ্যপদ আশ্রয় বাক্যদ্বয়ে তাকে, কিন্তু সিদ্ধান্তে থাকে না। বস্তুত সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের অবস্থান নির্ধারিত হলেও আশ্রয়বাক্যদ্বয়ে মধ্য পদের অবস্থান নির্ধারিত নয়। অর্থাৎ মধ্যপদ আশ্রয়বাক্য দুটির উদ্দেশ্য বা বিধেয় যেকোনো স্থানে অবস্থান করতে পারে। আর সহানুমানের আশ্রয়বাক্যদ্বয়ে উদ্দেশ্য ও বিধেয়তে মধ্যপদের অবস্থান অনুযায়ী যুক্তির আকারকে বলে সংস্থান। সংস্থানের মাধ্যমে সহানুমানে বিভিন্ন পদের অবস্থান সম্পর্কে জানা যায়। পাশাপাশি মধ্যপদের অবস্থান অনেক ক্ষেত্রে যুক্তির বৈধতা নির্ণয়ে সহায়ক ভূমিকা পালন করে। সেকারণেই সহানুমানের সঠিক আকার প্রদানের মাধ্যমে যুক্তির যথার্থতা প্রতিপাদনের ক্ষেত্রে সংস্থানগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।সুতরাং, সহানুমানের ক্ষেত্রে সংস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানের ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিষয়টির গুরুত্ব বর্ণনা কর।
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর