জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: জাতীয় ঐক্য ও সংহতি বলতে বোঝায় কোনো একটি জাতির মধ্যে ভাষা-সাহিত্য, শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, চিন্তা-চেতনা ও ভাবগত মিলবন্ধনে আবদ্ধ হওয়া। আর এই ঐক্যসূত্রে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সম্মোহনী নেতৃত্বের অধিকারী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ১৯৭১ সালে ৭ মার্চ তাঁর প্রদত্ত ভাষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাঙালি জাতির এক সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ প্রদান করেন। এ ভাষণে তিনি বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ভাষণে তিনি পাকিস্তানি শাসকদের শোষণ, বঞ্চনা ও নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে দুঃশাসন ও পরাধীনতার বেড়াজাল ছিন্ন করতে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। মূলত এ ভাষণেই বঙ্গবন্ধু প্রতিরোধ সংগ্রাম, যুদ্ধের কলা-কৌশল ও শত্রু মোকাবিলার উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেন। বঙ্গবন্ধুর এ ভাষণে সাড়া দিয়ে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয় এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে শত্রুমুক্ত করে। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই ভাষণ বাঙালি জাতিকে মন্ত্রমুগ্ধ করে স্বাধীনতার পক্ষে ঐক্যবন্ধ করেছিল, যার ফলস্বরূপ আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর