শেয়ারFacebookWhatsApp

বর্তমান বিশ্বের গণতান্ত্রিক ধারায় উদ্দীপকের A ব্যবস্থা এখন অকার্যকর- তুমি কি একমত? বিশ্লেষণ করো।

উত্তর: বর্তমান বিশ্বের গণতান্ত্রিক ধারায় উদ্দীপকের 'A [গণিত] তথা একদলীয় শাসন ব্যবস্থা এখন অকার্যকর- বক্তব্যটি যথার্থ। কোনো রাষ্ট্রে যখন একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে এবং রাষ্ট্রের সব রাজনৈতিক কাজ সেই দলের মাধ্যমে পরিচালিত হয় তখন তাকে একদলীয় শাসন ব্যবস্থা বলা হয়। বর্তমানে বিভিন্ন কারণে একদলীয় শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে। একদলীয় ব্যবস্থা অগণতান্ত্রিক। এ ব্যবস্থায় গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ ভূলুষ্ঠিত হয়। একদলীয় ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দল থাকে। ফলে জনগণের হাতে ক্ষমতা চর্চার কোনো সুযোগ থাকে না। এ ব্যবস্থায় ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা থাকে না। একদলীয় ব্যবস্থায় বিরোধী মত প্রকাশের সুযোগ এবং প্রচার মাধ্যমের স্বাধীনতা না থাকায় সুষ্ঠু জনমত বিকশিত হতে পারে না। এ ব্যবস্থায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাসকগণ স্বৈরাচারী হয়ে ওঠে। একদলীয় ব্যবস্থায় জনগণের রাজনৈতিক শিক্ষার কোনো সুযোগ নেই বলে এ শাসন ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা থাকে। এ ব্যবস্থায় জনগণ শাসকগণের কোনো সমালোচনা করতে পারে না। ফলে জনগণের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে, যা পরবর্তীতে বিপ্লবের সম্ভাবনা তৈরি করে। একদলীয় ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল গঠনের সুযোগ নেই। ফলে সংখ্যালঘুদের স্বার্থ অবহেলিত হয়। পরিশেষে বলা যায়, একদলীয় ব্যবস্থার উপরোক্ত ভুল-ত্রুটিই এ ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে। তবে এই ভুল-ত্রুটি সংশোধনের মাধ্যমেই এ ব্যবস্থাকে কার্যকর করা সম্ভব।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বর্তমান বিশ্বের গণতান্ত্রিক ধারায় উদ্দীপকের A ব্যবস্থা এখন অকার্যকর…

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

নেতৃত্ব হলো একটি কৌশল, যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন।

উত্তর

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলই জনমত গঠন ও প্রচারের শ্রেষ্ঠতম মাধ্যম বলে স্বীকৃত। রাজনৈতিক দল রাষ্ট্রের নানাবিধ সমস্যা জনগণের সম্মুখে তুলে ধরে এবং এ সকল ব্যাপারে জনমত গড়ে তোলে। তাছাড়া রাজনৈতিক দল বিভিন্ন সভা- সমিতি এবং সংবাদপত্রের মাধ্যমে বক্তৃতা-বিবৃতি প্রদান করে এবং দলীয় পুস্তক-পত্রিকার মাধ্যমে প্রচারকার্য পরিচালনা করে জনমত গঠন করে।

উত্তর

উদ্দীপকের 'CC^{\prime} বহুদলীয় ব্যবস্থার ইঙ্গিত করছে। বহুদলীয় ব্যবস্থার কিছু দোষ-গুণ বিদ্যমান। সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো- একদলীয় ব্যবস্থা, দ্বি-দলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের 'CC^{\prime} বহুদলীয় ব্যবস্থাকে নির্দেশ করছে। বহুদলীয় ব্যবস্থার গুণের ক্ষেত্রে দেখা যায়, এ ব্যবস্থায় সমস্যা সমাধান সহজ হয়। কেননা বহুদলীয় ব্যবস্থায় দলগুলো দেশের অসংখ্য সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সমাধানের পথ জনগণের সামনে তুলে ধরে। এর ফলে জনগণ সহজেই উত্তম পন্থা বেছে নেওয়ার সুযোগ পায়। এছাড়া বহুদলীয় ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রাধান্য লোপ পায়। কারণ বিরোধী দলগুলো সর্বদা বিরোধিতার খাতিরে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে চাপের মুখে রাখে। আবার এ ব্যবস্থায় প্রার্থী নির্বাচনে স্বাধীনতা থাকার কারণে নির্বাচকগণ তাদের পছন্দমতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারে। এছাড়া রাজনৈতিক শিক্ষার বিস্তার, সরকারের স্বেচ্ছাচারিতা রোধ, কোয়ালিশন সরকার গঠনের সুযোগ প্রভৃতি বহুদলীয় ব্যবস্থার গুণ হিসেবে বিবেচিত হয়। এ ব্যবস্থার দোষের ক্ষেত্রে দেখা যায়, বহুদলীয় ব্যবস্থায় সরকার ক্ষণস্থায়ী প্রকৃতির হয়। আবার ক্ষণস্থায়ী হওয়ার কারণে সরকারের পক্ষে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয় না। ফলে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জটিলতা, দুর্নীতির প্রভাব, আমলাতন্ত্রের প্রাধান্য, অন্তর্দ্বন্দ্ব প্রভৃতি বহুদলীয় ব্যবস্থার দোষ হিসেবে পরিগণিত হয়।

উত্তর

বর্তমান বিশ্বের গণতান্ত্রিক ধারায় উদ্দীপকের 'AA^{\prime} তথা একদলীয় শাসন ব্যবস্থা এখন অকার্যকর- বক্তব্যটি যথার্থ। কোনো রাষ্ট্রে যখন একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে এবং রাষ্ট্রের সব রাজনৈতিক কাজ সেই দলের মাধ্যমে পরিচালিত হয় তখন তাকে একদলীয় শাসন ব্যবস্থা বলা হয়। বর্তমানে বিভিন্ন কারণে একদলীয় শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে। একদলীয় ব্যবস্থা অগণতান্ত্রিক। এ ব্যবস্থায় গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ ভূলুষ্ঠিত হয়। একদলীয় ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দল থাকে। ফলে জনগণের হাতে ক্ষমতা চর্চার কোনো সুযোগ থাকে না। এ ব্যবস্থায় ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা থাকে না। একদলীয় ব্যবস্থায় বিরোধী মত প্রকাশের সুযোগ এবং প্রচার মাধ্যমের স্বাধীনতা না থাকায় সুষ্ঠু জনমত বিকশিত হতে পারে না। এ ব্যবস্থায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাসকগণ স্বৈরাচারী হয়ে ওঠে। একদলীয় ব্যবস্থায় জনগণের রাজনৈতিক শিক্ষার কোনো সুযোগ নেই বলে এ শাসন ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা থাকে। এ ব্যবস্থায় জনগণ শাসকগণের কোনো সমালোচনা করতে পারে না। ফলে জনগণের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে, যা পরবর্তীতে বিপ্লবের সম্ভাবনা তৈরি করে। একদলীয় ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল গঠনের সুযোগ নেই। ফলে সংখ্যালঘুদের স্বার্থ অবহেলিত হয়। পরিশেষে বলা যায়, একদলীয় ব্যবস্থার উপরোক্ত ভুল-ত্রুটিই এ ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে। তবে এই ভুল-ত্রুটি সংশোধনের মাধ্যমেই এ ব্যবস্থাকে কার্যকর করা সম্ভব।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।