উদ্দীপকে 'A [গণিত] -এর মধ্যে পরিলক্ষিত বিষয়টিকে কতভাগে বিশ্লেষণ করা যায়? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] -এর মধ্যে পরিলক্ষিত বিষয়টি অর্থাৎ নেতৃত্বকে নানাভাবে বিশ্লেষণ করা যায়। পৌরনীতি ও সুশাসনে নেতৃত্বকে প্রধানত চারভাগে বিভক্ত করা যায়। যথা- ১. বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব; ২. রাজনৈতিক নেতৃত্ব; ৩. সম্মোহনী নেতৃত্ব ও ; ৪. প্রশাসনিক নেতৃত্ব। বিশেষ কোনো জ্ঞান, শিক্ষা-দীক্ষা, দক্ষতার জন্য কোনো ব্যক্তি যে নেতৃত্ব লাভ করেন তাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বলে। যেমন- একজন চিকিৎসক বা একজন অধ্যাপক তার পেশার সাফল্য দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারেন। বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে গিয়ে জনগণকে সংগঠিত করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন হয় তাই রাজনৈতিক নেতৃত্ব। যেমন- শেরে বাংলা এ. কে. ফজলুল হক, জওহরলাল নেহেরু, শোয়েকার্নো, লেনিন প্রমুখ। কোনো ব্যক্তি বা নেতৃত্বের অধীনে জনগণ অন্ধভাবে শ্রদ্ধা, ভক্তি নিবেদন করে এবং যার বক্তব্য দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ হয়ে থাকে তাকে সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব বলে। যেমন- বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইরানে আয়াতুল্লাহ খোমিনী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মহাত্মা গান্ধী প্রমুখ। অন্যদিকে অফিস-আদালত, কলকারখানা প্রভৃতিতে প্রশাসনিক কর্মকর্তাদের ঘিরে যে নেতৃত্ব গড়ে উঠে তাই প্রশাসনিক নেতৃত্ব। এছাড়াও আরও কয়েক ধরনের নেতৃত্ব দেখা যায়। যেমন- একনায়কতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সনাতন নেতৃত্ব, সর্বাত্মকবাদী নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব প্রভৃতি। একজন ব্যক্তি বা নেতা একইসাথে একাধিক নেতৃত্বের অধিকারী হতে পারেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A -এর মধ্যে পরিলক্ষিত বিষয়টিকে কতভাগে বিশ্লেষণ করা যায়? …
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর