উদ্দীপকের C কোন দল ব্যবস্থার ইঙ্গিত করছে? উক্ত দল ব্যবস্থার দোষগুণ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'C [গণিত] বহুদলীয় ব্যবস্থার ইঙ্গিত করছে। বহুদলীয় ব্যবস্থার কিছু দোষ-গুণ বিদ্যমান। সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো- একদলীয় ব্যবস্থা, দ্বি-দলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের 'C [গণিত] বহুদলীয় ব্যবস্থাকে নির্দেশ করছে। বহুদলীয় ব্যবস্থার গুণের ক্ষেত্রে দেখা যায়, এ ব্যবস্থায় সমস্যা সমাধান সহজ হয়। কেননা বহুদলীয় ব্যবস্থায় দলগুলো দেশের অসংখ্য সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সমাধানের পথ জনগণের সামনে তুলে ধরে। এর ফলে জনগণ সহজেই উত্তম পন্থা বেছে নেওয়ার সুযোগ পায়। এছাড়া বহুদলীয় ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রাধান্য লোপ পায়। কারণ বিরোধী দলগুলো সর্বদা বিরোধিতার খাতিরে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে চাপের মুখে রাখে। আবার এ ব্যবস্থায় প্রার্থী নির্বাচনে স্বাধীনতা থাকার কারণে নির্বাচকগণ তাদের পছন্দমতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারে। এছাড়া রাজনৈতিক শিক্ষার বিস্তার, সরকারের স্বেচ্ছাচারিতা রোধ, কোয়ালিশন সরকার গঠনের সুযোগ প্রভৃতি বহুদলীয় ব্যবস্থার গুণ হিসেবে বিবেচিত হয়। এ ব্যবস্থার দোষের ক্ষেত্রে দেখা যায়, বহুদলীয় ব্যবস্থায় সরকার ক্ষণস্থায়ী প্রকৃতির হয়। আবার ক্ষণস্থায়ী হওয়ার কারণে সরকারের পক্ষে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয় না। ফলে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জটিলতা, দুর্নীতির প্রভাব, আমলাতন্ত্রের প্রাধান্য, অন্তর্দ্বন্দ্ব প্রভৃতি বহুদলীয় ব্যবস্থার দোষ হিসেবে পরিগণিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের C কোন দল ব্যবস্থার ইঙ্গিত করছে? উক্ত দল ব্যবস্থার দোষগুণ …
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর