উদ্দীপকের শেষোক্ত লাইন থেকে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত লাইনটি রাজনৈতিক দল সম্পর্কে করা হয়েছে। রাজনৈতিক দল হলো কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি। রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করে। এক্ষেত্রে তারা সুনির্দিষ্ট ও জনপ্রিয় গুরুত্বপূর্ণ কর্মসূচির ভিত্তিতে জনসমর্থন লাভের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা লাভের প্রচেষ্টায় অবতীর্ণ হয়। রাজনৈতিক দলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি নির্বাচনমুখী সংগঠন। তাই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতা লাভের চেষ্টা চালায়। তবে নির্বাচনে জয় বা পরাজয় যেটাই হোক না কেনো তা রাজনৈতিক দল মেনে নেয়। গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের সদস্যদের অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হতে হয়। গণতান্ত্রিক মূল্যবোধের মূল শিক্ষাই হলো সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা। সহনশীলতা ও পরমত সহিষ্ণুতা রাজনৈতিক দলের সদস্যদেরকে ভালো-মন্দ বা জয়-পরাজয় মেনে নিতে শেখায়। নির্বাচনে কোনো এক দলই যে সবসময় জয়লাভ করবে এমন নয়। অনেক সময় জয়ের পাশাপাশি পরাজয়ও বরণ করতে হয়। এমনপরিস্থিতিতে পরাজয় মেনে বিজয়ী দলকে অভিবাদন জানানো বা সম্মান প্রদর্শন করা রাজনৈতিক দলের সদস্যদের অন্যতম কর্তব্য। যা উদ্দীপকের "যারা হেরে গেলেও জয়ী দলের প্রতি সম্মান প্রদর্শন করে" বাক্যের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আলোচনা শেষে বলা যায় যে, নির্বাচনে পরাজয় বরণ করেও বিজয়ী দলের প্রতি শুভেচ্ছা বা সম্মান জানানো রাজনৈতিক দলের অন্যতম গুণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত লাইন থেকে তোমার মতামত বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর