উদ্দীপকে 'A [গণিত] -এর মধ্যে কোন ধরনের সামাজিক গুণ প্রকাশিত হয়েছে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] এর মধ্যে 'নেতৃত্ব' সামাজিক গুণটি প্রকাশিত হয়েছে। কোনো ব্যক্তি বা কোনো দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যকে কতখানি প্রভাবিত করতে পারে তাকেই নেতৃত্ব বলে। নেতৃত্ব একটি সামাজিক গুণ যার স্বারা নেতার গুণাবলি বা যোগ্যতাকে বোঝায়। নেতার ব্যক্তিত্ব ও গুণাবলির ওপরই তার নেতৃত্ব নির্ভর করে। মানুষ সামাজিক জীব আর সমাজজীবনের লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হলো নেতৃত্ব। তিনি তার ব্যক্তিত্ব ও গুণাবলির দ্বারা অন্যের ওপর প্রভাব বিস্তার করে তাদের চলার পথ প্রদর্শন করেন। তিনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করেন, পরিকল্পনা প্রণয়ন করেন ও নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। উদ্দীপকে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী 'A [গণিত] কলেজ ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পরে সে তার সকল কাজ দক্ষতার সাথে পালন করছে। সেই সাথে সে একজন দক্ষ পরিকল্পনাকারী। যা সামাজিক গুণ নেতৃত্বকেই নির্দেশ করছে। কারণ, দক্ষতা, সুসংহত ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়নের মাধ্যমেই নেতৃত্ব বিকশিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A -এর মধ্যে কোন ধরনের সামাজিক গুণ প্রকাশিত হয়েছে বলে তুম…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর