উদ্দীপকে জনাব আসিফের সংগঠনের সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আসিফের সংগঠনের সাথে আমার পঠিত যে সংগঠনের মিল রয়েছে - তা হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল বলতে এমন এক সুসংঘটিত ও সঙ্ঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়, রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থেকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্য গুলো জনগণের সমস্যার আলোকে বাস্তবায়ন করা। উদ্দীপকে জনাব আসিফ একটি সংগঠনের নেতা হিসেবে বিগত নির্বাচনে আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি জনগণের দাবি ও দেশের সমস্যার কথা আইনসভার অধিবেশনে উপস্থাপন করেন। এরূপ বর্ণনায় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কেননা, রাজনৈতিক দল কিছুসংখ্যক মানুষের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের সদস্যগণ কমবেশি একই রূপ আদর্শ ও নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে একত্রিত হয়। এটি নিয়ম তান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। জনমতের দিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনের প্রার্থী মনোনয়ন এবং জয় লাভের চেষ্টা করে। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে। দলীয় নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায়। রাজনৈতিক দল বিভিন্ন মত ও আদর্শের ব্যাক্তিবর্গের সম্মেলন ঘটে এবং তারা পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে। রাজনৈতিক দল তাদের নীতি ও আদর্শ বাস্তবায়নে বদ্ধপরিকর।দলের কর্মসূচি বাস্তবায়নে এর নেতাকর্মীরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আসিফের সংগঠনের সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল রয়েছে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর