উক্ত নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে— উক্তিটি যথার্থ। মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম । দেশপ্রেম মানুষের একটি পবিত্র অনুভূতি যা মানুষের অন্তরে সর্বদা বহমান থাকে। দেশপ্রেম দেশের মানুষ, মাটি, সম্পদ, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশি, ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে শেখায়। আর জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টিতে সম্মোহনী নেতৃত্ব অনন্য ভূমিকা পালন করে থাকে। দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে জাতীয় ঐক্য ও সংহতি প্রকাশের মধ্য দিয়ে আর সম্মোহনী নেতৃত্ব তার যাদুকরি বাগ্মিতায় সাধারণ জনগণকে আকৃষ্ট করে জাতীয় ঐক্য ও সংহতি গড়ে তোলে। একজন সম্মোহনী নেতৃত্বের আবশ্যক গুণ হলো তিনি দেশপ্রেমিক হবেন। আর নেতা যদি দেশপ্রেমিক হন তবে তার অনুসারীদের মধ্যেও দেশপ্রেমের গুণ সৃষ্টি হবে। একজন নেতা বুদ্ধিমত্তা, ন্যায়বান, উদারতা, দায়িত্ববোধ, আত্মসংযম প্রভৃতি গুণে গুণান্বিত হন। আর এসব গুণাবলি ব্যক্তির মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে । অর্থাৎ একজন নেতা তার চারিত্রিক গুণাবলি দ্বারা দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেম সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখা যায়, সম্মোহনী নেতৃত্বের গুণাবলির অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যাদুকরি বাগ্মিতা দ্বারা বাঙালি জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন এবং দেশের মাটি ও মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেন। আর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করে । উপরের আলোচনা থেকে বলা যায়, সম্মোহনী নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর