শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান ছিল? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে আলোচিত মহান নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে সম্মোহনী নেতৃত্ব বিদ্যমান ছিল। কোনো নেতা নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে 'সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব' বলা হয়। 'সম্মোহন' শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। অবিভক্ত ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের একজন মহান নেতা তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। যাকে বাংলাদেশের জনগণ 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করে। উদ্দীপকে আরও বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অনবদ্য অবদানের জন্য বাঙালি জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। উদ্দীপকের এসব তথ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দেশ করে যিনি সম্মোহনী নেতৃত্বের অধিকারী ছিলেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে কোন …

উদ্দীপক

বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার বাগ্মিতার মাধ্যমে খুব সহজেই জনগণকে আকৃষ্ট করতে পারতেন। তার দূরদৃষ্টিসম্পন্ন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাড়ে সাত কোটি বাঙালি জনতাকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করেছিল I সর্বোপরি তাঁর জাদুকরী নেতৃত্বের কারণেই ১৯৭১ সালে বাঙালি লাভ করে তার দীর্ঘদিনের অন্তরে লালিত স্বপ্নের স্বাধীনতা।

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

নৈতিকতা হলো কতকগুলো ধ্যান-ধারণা ও আদর্শের সমষ্টি বা সমাজস্বীকৃত আচরণবিধি।

উত্তর

নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয় । নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। সাধারণত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বৈধতা অর্জন করে । এ জন্য বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব হলো বৈধ নেতৃত্ব । অগণতান্ত্রিক নেতৃত্ব নাগরিকদের বাক স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা, নাগরিক কল্যাণে যথোপযুক্ত ভূমিকা পালন করে না। অগণতান্ত্রিক নেতৃত্ব তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে না। ফলে অনেক ক্ষেত্রে হয়তো রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়ন হয় কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয় না।

উত্তর

উদ্দীপকে আলোচিত মহান নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে সম্মোহনী নেতৃত্ব বিদ্যমান ছিল। কোনো নেতা নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে 'সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব' বলা হয়। 'সম্মোহন' শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। অবিভক্ত ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের একজন মহান নেতা তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। যাকে বাংলাদেশের জনগণ 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করে। উদ্দীপকে আরও বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অনবদ্য অবদানের জন্য বাঙালি জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। উদ্দীপকের এসব তথ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দেশ করে যিনি সম্মোহনী নেতৃত্বের অধিকারী ছিলেন।

উত্তর

উক্ত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে— উক্তিটি যথার্থ। মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম । দেশপ্রেম মানুষের একটি পবিত্র অনুভূতি যা মানুষের অন্তরে সর্বদা বহমান থাকে। দেশপ্রেম দেশের মানুষ, মাটি, সম্পদ, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশি, ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে শেখায়। আর জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টিতে সম্মোহনী নেতৃত্ব অনন্য ভূমিকা পালন করে থাকে। দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে জাতীয় ঐক্য ও সংহতি প্রকাশের মধ্য দিয়ে আর সম্মোহনী নেতৃত্ব তার যাদুকরি বাগ্মিতায় সাধারণ জনগণকে আকৃষ্ট করে জাতীয় ঐক্য ও সংহতি গড়ে তোলে। একজন সম্মোহনী নেতৃত্বের আবশ্যক গুণ হলো তিনি দেশপ্রেমিক হবেন। আর নেতা যদি দেশপ্রেমিক হন তবে তার অনুসারীদের মধ্যেও দেশপ্রেমের গুণ সৃষ্টি হবে। একজন নেতা বুদ্ধিমত্তা, ন্যায়বান, উদারতা, দায়িত্ববোধ, আত্মসংযম প্রভৃতি গুণে গুণান্বিত হন। আর এসব গুণাবলি ব্যক্তির মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে । অর্থাৎ একজন নেতা তার চারিত্রিক গুণাবলি দ্বারা দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেম সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখা যায়, সম্মোহনী নেতৃত্বের গুণাবলির অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যাদুকরি বাগ্মিতা দ্বারা বাঙালি জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন এবং দেশের মাটি ও মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেন। আর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করে । উপরের আলোচনা থেকে বলা যায়, সম্মোহনী নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।