জনাব 'X [গণিত] এর নেতৃত্বের গুণাবলি মূল্যায়ন করো।
উত্তর: একটি রাজনৈতিক দলের নেতা জনাব 'X [গণিত] । তার মধ্যে নেতৃত্বের শিক্ষা, বাগ্মিতা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব প্রভৃতি গুণাবলি লক্ষ করা যায়। সুশিক্ষা নেতৃত্বের অন্যতম গুণ। একজন শিক্ষিত নেতা তার শিক্ষালব্ধ জ্ঞানের দ্বারা জাতীয় সমস্যা অনুধাবন করে সমাধানের সঠিক পথ নির্দেশ করতে সক্ষম। এছাড়া নেতাকে দক্ষ, অভিজ্ঞ ও কুশলী হতে হয়। কেননা নেতৃত্বের ওপরই কোনো জাতির সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তিনি যে বিষয়ে নেতৃত্ব দেন তাকে সেই বিষয়ে অভিজ্ঞ হতে হয়। জনাব 'X [গণিত] ও শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন নেতা। নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলির মধ্যে সুবক্তা হওয়া বা বাগ্মিতা আবশ্যক । কেননা উত্তম বক্তা তার বক্তৃতার মাধ্যমে জনমতকে সুসংগঠিত করতে সমর্থ হন । জনাব 'X” এর মধ্যে নেতৃত্বের এ গুণটি বিদ্যমান রয়েছে। আর নেতার অপরিহার্য গুণ হলো তার ব্যক্তিত্ব। নেতাকে অবশ্যই সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। কেননা একমাত্র ব্যক্তিত্বের বলেই একজন ব্যক্তি অপরাপর সকলের ওপর তার প্রভাব খাটাতে সক্ষম হন। ব্যক্তিত্বহীন নেতার পক্ষে নেতৃত্ব প্রদান করা কিছুতেই সম্ভব নয়। উদ্দীপকের জনাব 'X [গণিত] বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী যা নেতৃত্বের ব্যক্তিত্ব গুণকেই প্রতিফলিত করে ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব 'X এর নেতৃত্বের গুণাবলি মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর