শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'ক' ও 'খ' সংগঠনের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' সংগঠনটি হলো রাজনৈতিক দল এবং 'খ' সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এ দুটি সংগঠনের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান। রাজনৈতিক দল বিভিন্ন জাতীয় সমস্যা চিহ্নিত করে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে চায়, যা 'ক' সংগঠনের ক্ষেত্রেও লক্ষ করা যায়। অপরদিকে পেশাগত স্বার্থ ও দাবি-দাওয়া আদায় করা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য, যা 'খ' সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ । রাজনৈতিক দল হলো একই মতাদর্শের ভিত্তিতে সংগঠিত জনগোষ্ঠী যাদের প্রধান লক্ষ্য হলো নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা লাভ ও দলীয় আদর্শের বাস্তবায়ন। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে সমভাবাপন্ন এমন জনগোষ্ঠীকে নির্দেশ করে যাদের মূল লক্ষ্য হলো নিজেদের স্বার্থ রক্ষা করা ৷ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। জাতীয় সমস্যা নির্ধারণ করে তা সমাধানের প্রশ্নে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে। অপরদিকে চাপসৃষ্টিকারী .গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না। তারা সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের অনুকূলে নিতে চেষ্টা করে। রাজনৈতিক দলের সামনে বৃহত্তর জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো নিজেদের স্বার্থ সংরক্ষণ। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন থাকে। এছাড়া সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা ক্ষুদ্র ও দুর্বল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে 'ক' ও 'খ' সংগঠনের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।

উদ্দীপক

শাহিন ও তুহিন একটি নামকরা গার্মেন্টসে চাকরি করে। শাহিন 'ক' নামের একটি সংগঠনের নেতা। এই সংগঠনটি জাতীয় সমস্যা নির্ধারণ করে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে। অন্যদিকে তুহিন তার গার্মেন্টসেরই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 'খ' সংগঠনের সদস্য, যার কাজ হচ্ছে পেশাগত স্বার্থ ও দাবী-দাওয়া আদায় করা।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে।

উত্তর

কোনো রাষ্ট্রে যখন একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে এবং রাষ্ট্রের সব রাজনৈতিক কাজ একটি মাত্র রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। একদলীয় ব্যবস্থায় রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। এ ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যান্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। যেমন- হিটলার জার্মানিতে 'নাৎসি পার্টি' এবং মুসোলিনি ইতালিতে 'ফ্যাসিস্ট পার্টির' মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' সংগঠনটি হলো রাজনৈতিক দল এবং 'খ' সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এ দুটি সংগঠনের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান। রাজনৈতিক দল বিভিন্ন জাতীয় সমস্যা চিহ্নিত করে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে চায়, যা 'ক' সংগঠনের ক্ষেত্রেও লক্ষ করা যায়। অপরদিকে পেশাগত স্বার্থ ও দাবি-দাওয়া আদায় করা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য, যা 'খ' সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ । রাজনৈতিক দল হলো একই মতাদর্শের ভিত্তিতে সংগঠিত জনগোষ্ঠী যাদের প্রধান লক্ষ্য হলো নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা লাভ ও দলীয় আদর্শের বাস্তবায়ন। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে সমভাবাপন্ন এমন জনগোষ্ঠীকে নির্দেশ করে যাদের মূল লক্ষ্য হলো নিজেদের স্বার্থ রক্ষা করা ৷ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। জাতীয় সমস্যা নির্ধারণ করে তা সমাধানের প্রশ্নে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে। অপরদিকে চাপসৃষ্টিকারী .গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না। তারা সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের অনুকূলে নিতে চেষ্টা করে। রাজনৈতিক দলের সামনে বৃহত্তর জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো নিজেদের স্বার্থ সংরক্ষণ। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন থাকে। এছাড়া সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা ক্ষুদ্র ও দুর্বল।

উত্তর

আধুনিক গণতন্ত্রে উদ্দীপকের সংগঠন অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক । গণতন্ত্র ও রাজনৈতিক দল পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলে অভিহিত করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে রাজনৈতিক দল সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠের শাসনের ধারণাকে বাস্তবে পরিণত করে । রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নির্বাচনের সময়ে দলীয় প্রার্থী মনোনয়ন, মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে। ক্ষমতাসীন দল নির্বাচনি প্রচারণার সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে যথাযথভাবে সরকার পরিচালনায় সচেষ্ট হয়, যা গণতন্ত্রকে সুসংহত করে। অপরদিকে, বিরোধী দল ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে অসংগতি পেলে গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্রকে ত্বরান্বিত করে । গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন জনগোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই নিজেদের দাবি সরকারের নিকট তুলে ধরে। এভাবে রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র । আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তিই হলো রাজনৈতিক দল । রাজনৈতিক দলগুলোই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে ৷
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।