উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের গুণাবলী ছাড়া নেতৃত্বের আর কী কী গুণাবলী আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নেতৃত্বের গুণাবলীগুলো হলো- আত্মবিশ্বাস, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। এ তিনটি রুম ছাড়াও নেতৃত্বের আরো কিছু গুণাবলী রয়েছে। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো - ব্যক্তিত্ব: নেতা কে ব্যক্তিত্বের গুনে একক ও অন্য ভাবমূর্তির অধিকারী হতে হয়। ব্যক্তিত্বের কারণে অনুসারীরা আনন্দচিত্তে নেতার আদেশ -নির্দেশ মেনে চলে। সাহসিকতা: নেতাকে সাহসী ও দৃঢ় মনোবল এর অধিকারী হতে হবে। নেতা সাহসী, আত্মবিশ্বাসী ও দৃঢ়ের অধিকারী না হলে অভিষ্ট লক্ষ্য পৌঁছানো সম্ভব হয় না। বুদ্ধিমত্তা: যোগ্য নেতৃত্বের আবশ্যকীয় একটি গুণ হল বুদ্ধিমত্তা। যোগ্য নেতাকে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে। দায়িত্ববোধ: যোগ্য নেতাকে অবশ্যই দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে। কেননা দায়িত্ববোধ না থাকলে নেতার পক্ষে সূক্ষ্ম ও সঠিক নেতৃত্ব দেন সম্ভব হয় না। উদারতা: নেতার অন্তর হবে উদার। নেতাকে অবশ্যই স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সার্বিক জাতীয় স্বার্থ কে প্রাধান্য দিতে হবে। এছাড়া একজন নেতাকে সৎ, বিশ্বাসী ও কাজের প্রতি আন্তরিক হওয়ার পাশাপাশি তাকে ধৈর্যশীল ও সহনশীল হতে হবে। আত্ম সংযম: নেতৃত্বের অন্যতম গুণ হলো আত্মসংযম। নেতাকে অপরের মতামত সহ্য করার মতো ধৈর্যের অধিকারী হওয়া আবশ্যক। সকল প্রকার লোভ ও লালসার ঊর্ধ্বে থেকে নেতা সকলের মন জয় করতে সক্ষম হন। উপরিউক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের উল্লেখিত ব্রার্ট্রান্ড রাসেল - এর প্রধান কৃত তিনটি গুণাবলী ছাড়াও নেতৃত্বের আরো অনেক গুরুত্বপূর্ণ গুণাবলী রয়েছে যা একজন যোগ্য নেতার জন্য আবশ্যকীয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের গুণাবলী ছাড়া নেতৃত্বের আর কী কী গুণাবল…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর