উদ্দীপকে জনাব কামাল এবং জনাব আরিফ সংগঠন দুটির কর্মকাণ্ডের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব কামাল ও জনাব আরিফ সংগঠনের ধারা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এ দুই সংগঠন কে বোঝানো হয়েছে। নিচে এ দুটি সংগঠনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ নীতিমালা প্রণয়ন ও কার্যকরি করে সরকারি ক্ষমতা অর্জনের জন্য তৎপর থাকে। অপরদিকে চাপসৃষ্টিকারী সংগঠন হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমাজ জাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। ২. রাজনৈতিক দলে নেতৃত্বের স্তরভেদ দেখা যায় কিন্তু চাপসৃষ্টিকারী সংগঠনে নেতৃত্বে স্তরভেদ দেখা যায় না। ৩. রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী সংগঠনের কাজকর্ম সব সময় প্রকাশ্য থাকেনা। ৪. সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল অনেক শক্তিশালী কিন্তু সাংগঠনিকভাবে চাপসৃষ্টিকারী সংগঠন অনেক দুর্বল। ৫. রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। ৬. রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু চাপসৃষ্টিকারী সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করে না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব কামাল এবং জনাব আরিফ সংগঠন দুটির কর্মকাণ্ডের তুলনামূলক…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর