উদ্দীপকে বর্ণিত মি. 'X [গণিত] -এর মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. 'X [গণিত] এর মধ্যে সম্মোহনী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে। কোন বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনের নেতৃত্ব বা জাদুকরি নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানে ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এজাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা এ. কে ফজলুল হক প্রমুখ নেতৃত্ববৃন্দের নেতৃত্ব এজাতীয় নেতৃত্বের উদাহরণ। সম্মোহনের নেতৃত্বের প্রতি জনগণ অন্ধ আবেগে আপ্পুত হয়ে ওঠেন। উদ্দীপকে উল্লিখিত মি. 'X [গণিত] একজন রাজনৈতিক দলের নেতা। তার উদারতা, সহনশীলতা, দূরদর্শিতা ও সাহস ইত্যাদি গুণাবলীর জন্য জনগণ তাকে আবদ্ধভাবে অনুসরণ করে। তার বক্তব্যে সকল মানুষ অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ হয় । তিনি তার নেতৃত্বের বলে জনগণকে সাথে নিয়ে একটি স্বাধীন জাতি গঠন করেছিলেন। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনে এরূপ নেতৃত্ব কে সম্মানের নেতৃত্ব বলা হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. 'X -এর মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রতিফলন ঘটেছ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর