উদ্দীপকে বর্ণিত জনাব তাদের সংগঠন ব্যতীত জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নহে।"- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব আজাদ এর সংগঠন তথা ব্যতীত জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নহে।" -উক্তিটির সাথে আমি একমত। নিচে আমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো -জনগণের শাসন তথা গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে বিশালআয়তন রাষ্ট্রগুলোর পক্ষে প্রত্যক্ষভাবে শাসন কার্য অংশগ্রহণ সম্ভব হয় না। তাই বর্তমানে জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজ অংশগ্রহণ করে থাকে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি গঠন যার সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের মাধ্যমে জনগণ নিজেদের দেশে সমস্যা সমূহ সম্পর্কে জানতে পারে। এতে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করে জনগণের থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচিসম্পূর্ণ রাজনৈতিক দলের প্রতি আস্থা ও সমর্থন প্রদান করে। নির্বাচনের জনগণের সমর্থন নিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসে। এতে জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোন একদল ক্ষমতায় থাকতে পারে না। রাজনৈতিক দল ছাড়া এ ধরনের শাসন প্রতিষ্ঠার কথা চিন্তা করা যায় না। কারণ পরোক্ষ গণতন্ত্রের প্রাণ হচ্ছে এসব রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোই জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের শাসন প্রতিষ্ঠা করে। অতএব উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে, "রাজনৈতিক দল ব্যতীত শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নহে" - উক্তিটি যুক্তিযুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব তাদের সংগঠন ব্যতীত জনগণের শাসন প্রতিষ্ঠা করা স…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর