সুশাসন প্রতিষ্ঠায় 'X [গণিত] রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: সুশাসন প্রতিষ্ঠায় 'X [গণিত] রাষ্ট্রের তথা গণতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা অপরিসীম। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী পুরুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থ সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। উদ্দীপকের বর্ণনায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চিত্র প্রকাশ পেয়েছে। আর একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো দেশটিতে গণতন্ত্রের সক্রিয় উপস্থিতি। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিনিধিত্ব মূলক হয়। এ শাসনব্যবস্থায় সব স্তরের জনগণই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়। এতে জনগণের ক্ষমতায়ন ঘটে। জনগণের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ওপর জনগণের এক ধরনের নিয়ন্ত্রণ থাকে। এতে জনকল্যাণের বিষয়টি গুরুত্ব পায়। যার সুশাসনের প্রধান লক্ষ্য। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় 'X রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর