উদ্দীপকে জনাব মহসিনের কার্যক্রম দ্বারা কোনটিকে ইঙ্গিত করা হয়েছে? উক্ত সংগঠনের কার্যাবলী ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মহসিন এর কার্যক্রম দ্বারা যে সংগঠনকে ইঙ্গিত দেয় তা হল চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নিজেদের স্বার্থ আদায়ের জন্য নানাবিধ কার্যাবলী পরিচালনা করে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবি বক্তব্য করে এবং তা পূরণ করার চেষ্টা করে। একই ধরনের আর্থিক, সাংস্কৃতিক বৈষায়িক সুবিধা ও মর্যাদা লাভের জন্য স্বার্থের ভিত্তিতে সংঘবদ্ধ বিশেষ গোষ্ঠী হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, ক্রিড়া সমিতি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ। চাপসৃষ্টিকারীর অন্যতম প্রধান কাজ হলো নিজ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এরা সরকারি নীতিকে প্রভাবিত করে থাকে। তারা আইন পরিষদের সদস্যদের প্রভাবিত করে নিজেদের স্বার্থ রক্ষায় আইন প্রণয়ন করিয়ে নেয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শাসন বিভাগকে প্রভাবিত করে। এছাড়া চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারি রাজনীতির সাথে জড়িত না থেকে পরোক্ষভাবে দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের ওপর প্রভাব বিস্তার করে। অনেক সময় এসব সার্থকগোষ্ঠীর নিজেদের দাবি আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন পরিচালনাও করে থাকে। এসব কাজ দ্বারা তারা নিজের গোষ্ঠীর স্বার্থ হাসিল করে থাকে। উদ্দীপকে দেখা যায়, জনাব মহসিন একটি সংগঠনের নেতা যা শুধু তাদের নিজের স্বার্থ আদায়ের জন্য সরকারের নিকট দাবি পেশ করে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মহসিন এর সংগঠনটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে ইঙ্গিত করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মহসিনের কার্যক্রম দ্বারা কোনটিকে ইঙ্গিত করা হয়েছে? উ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর