উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের দলীয় ব্যবস্থা, দ্বী-দলীয় ব্যবস্থার চেয়ে উত্তম- তুমি কি একমত? তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে নির্দেশিত বহুদলীয় ব্যবস্থা, দ্বি- দলীয় ব্যবস্থার চেয়ে উত্তম - এই কথাটির সাথে আমি একমত। এর সম্পর্কে যুক্তিসহ নিচে আলোচনা করা হলো। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রের প্রাণ বলা হচ্ছে দলীয় ব্যবস্থাকে। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকার। গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। প্রত্যেকেরই রাজনৈতিক দল গঠনে ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। দ্বি- দলীয় ব্যবস্থায় সবার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ নেই। তাছাড়া দ্বি- দলীয় ব্যবস্থায় নেতৃত্ব যথাযথভাবে বিকশিত হয় না। ফলে বিপর্যয়ের সময় জাতি নেতৃত্বের সংকটে পড়তে পারে। কিন্তু বহুদলীয় ব্যবস্থা দেশের জনগণ বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল গঠনের সুযোগ পায়। এদের নেতৃত্ব বিকাশের পথ প্রশস্থ হয়। বিভিন্ন রাজনৈতিক দল দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে জনগণকে অভিহিত করে থাকে। এর ফলের জনগণের সচেতনতা বৃদ্ধি পায় এবং জনমতের ভিত্তিতে তা সমাধানের সুযোগ তৈরি হয় যা দ্বিতীয় ব্যবস্থায় দেখা যায় না। অন্যদিকে বহু দলীয় ব্যবস্থায় মন্ত্রিসভার একনায়কত্বের বিষয়টি অনুপস্থিত। কেননা এখানে বহুবিধ দলের উপস্থিতি থাকে। বিভিন্ন দলকে উপেক্ষা করে কেউ স্বৈরাচারী হতে পারেনা। সর্বোপরি দ্বিদলীয় ব্যবস্থার গুণাবলী অপেক্ষা বহুদলীয় ব্যবস্থার গুণাবলীর গণতন্ত্রের জন্য সহায়ক। তাই বর্তমান আধুনিক গণতান্ত্রিক বিশ্বে বহু দলীয় ব্যবস্থা দ্বি- দলীয় ব্যবস্থা থেকে উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের দলীয় ব্যবস্থা, দ্বী-দলীয় ব্যবস্থার চেয…
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর