শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আলোচিত মহান নেতার মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান ছিলো? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আলোচিত মহান নেতার মধ্যে যে ধরনের নেতৃত্ব বিদ্যমান ছিল তা হলো সম্মোহনী নেতৃত্ব। কোন রাজনৈতিক ব্যবস্থায় যখন কোন নেতার অসাধারণ ব্যক্তিত্ব নৈপূণ্য, প্রাঞ্জল বক্তব্য, সকলকে আকৃষ্ট এবং আবেগাপ্পুত করে তোলে এবং জনগণ মন্ত্রমুগ্ধের ন্যায় সেই নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে। তখনই সম্মোহনী নেতৃত্বের জন্ম হয়। প্রকৃতপক্ষে সম্মোহনী নেতৃত্ব হলো এক জাদুকরি নেতৃত্ব। ভারতের মহাত্মা গান্ধী, ইন্দোনেশিয়ার সুকর্ণ ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সম্মোহনী নেতৃত্বে উজ্জ্বল দৃষ্টান্ত। উদ্দীপকে বাংলাদেশের এক মহান নেতার কথা বলা হয়েছে যিনি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদানের জন্য বাঙালি জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং জনগণ তাকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন। মূলত উদ্দীপকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা বলা হয়েছে। কেননা তার নেতৃত্বে বাঙালি জাতির দ্রুত ঐক্যবদ্ধ হয় এবং তার নেতৃত্বের ধারণাটি ছিল সম্মোহনী যার দ্বারা তিনি সকলকে মুক্তিযুদ্ধে ও অনুপ্রাণিত করতে পেরেছিলেন। সুতরাং বলা যায় উদ্দীপকে আলোচিত নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্ব বিদ্যমান ছিল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আলোচিত মহান নেতার মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান ছিলো? ব…

উদ্দীপক

বাংলাদেশের একজন মহান নেতা, যিনি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। বাংলাদেশের জনগণ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনবদ্য অবদানের জন্য বাঙালি জাতিয়তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Sylhet · 2023

উত্তর

রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে।

উত্তর

রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও রক্ষবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয় রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্যগুলো জনগণের সমস্যার বাস্তবায়ন করা।

উত্তর

উদ্দীপকে আলোচিত মহান নেতার মধ্যে যে ধরনের নেতৃত্ব বিদ্যমান ছিল তা হলো সম্মোহনী নেতৃত্ব। কোন রাজনৈতিক ব্যবস্থায় যখন কোন নেতার অসাধারণ ব্যক্তিত্ব নৈপূণ্য, প্রাঞ্জল বক্তব্য, সকলকে আকৃষ্ট এবং আবেগাপ্পুত করে তোলে এবং জনগণ মন্ত্রমুগ্ধের ন্যায় সেই নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে। তখনই সম্মোহনী নেতৃত্বের জন্ম হয়। প্রকৃতপক্ষে সম্মোহনী নেতৃত্ব হলো এক জাদুকরি নেতৃত্ব। ভারতের মহাত্মা গান্ধী, ইন্দোনেশিয়ার সুকর্ণ ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সম্মোহনী নেতৃত্বে উজ্জ্বল দৃষ্টান্ত। উদ্দীপকে বাংলাদেশের এক মহান নেতার কথা বলা হয়েছে যিনি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদানের জন্য বাঙালি জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং জনগণ তাকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন। মূলত উদ্দীপকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা বলা হয়েছে। কেননা তার নেতৃত্বে বাঙালি জাতির দ্রুত ঐক্যবদ্ধ হয় এবং তার নেতৃত্বের ধারণাটি ছিল সম্মোহনী যার দ্বারা তিনি সকলকে মুক্তিযুদ্ধে ও অনুপ্রাণিত করতে পেরেছিলেন। সুতরাং বলা যায় উদ্দীপকে আলোচিত নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্ব বিদ্যমান ছিল।

উত্তর

সুসংহত রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মোহনী নেতৃত্ব হলো নেতার সে জাদুকরি গুণ যার মাধ্যমে তিনি জনগণকে আবেগাপ্পুত করতে পারেন। ফলে সহজেই তার অনুসারীদের প্রভাবিত করতে পারেন। অপরদিকে, সুসংহত রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় এবং বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। সম্মোহনে নেতৃত্বের গুনে একজন নেতা খুব সহজেই জনগণকে সেসব কাজে উদ্বুদ্ধ করতে পারেন। জনগণের মধ্যে ঐক্যবদ্ধভাবে মানসিকতাই পারে একটি সুসংহত রাষ্ট্র গঠন করতে। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রের যেসব মহান নেতার আবির্ভাব ঘটেছে তাদের সম্মোহনী নেতৃত্বই সে সব দেশকে সুসংহত ও উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। আর উদ্দীপকে এরূপ নেতৃত্বে তথা সম্মোহনী নেতৃত্বই হচ্ছে সেই গুন যা ও জনগণের অংশগ্রহণ কে নিশ্চিত করে। আর এভাবেই একটি সুসংহত রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। অতএব সুসংহত রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার সম্মোহনী নেতৃত্ব আবশ্যক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।