উদ্দীপকে রহিম যে সংগঠনের সদস্য সে সংগঠনের বৈশিষ্ট্য গুলো কী কী? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে রহিম যে সংগঠনের সদস্য তা হলো রাজনৈতিক দল। রহিম এমন একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা এবং দেশের স্বার্থে কাজ করা। এসব বিষয়ে একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কে তুলে ধরে। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো - ১. রাজনৈতিক দল কতিপয় ব্যক্তিদের নিয়ে সংঘটিত একটি সংগঠন, যা কখনো ছোট ও কখনো বড় হতে পারে। ২. রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে চেষ্টা করে। ৩. রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে। ৪. প্রত্যেক রাজনৈতিক দলের লক্ষ্য বৈধ উপায় ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। ৫. রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় সার্থক সংরক্ষণ করে থাকে। ৬. রাজনৈতিক দলের একটি অন্যতম বৈশিষ্ট্য পরমতসহিষ্ণুতা। বিভিন্ন মত ও আদর্শের ব্যক্তিবর্গের সম্মেলন রাজনৈতিক দলে ঘটে বলে তারা পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিম যে সংগঠনের সদস্য সে সংগঠনের বৈশিষ্ট্য গুলো কী কী? আলো…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর