গণতন্ত্র প্রতিষ্ঠায় জনাব রাশেদের সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: যারা ব্রাজিলের সংগঠনটি তাদের নীতি ও কর্মসূচির প্রতি জনগণের সমর্থন বৃদ্ধি করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এ থেকে বোঝা যায়, জনাব রাশেদের সংগঠনটি হল রাজনৈতিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনাব রাশেদের "রাজনৈতিক দল" গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হলো জনগণ। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও জাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা বিবৃতি ও প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচিসম্পূর্ণ রাজনৈতিক দলের প্রতি তাদের আস্থা ও সমর্থন জ্ঞাপন করা। জনগণ সহজেই তাদের পছন্দের দলকে নির্দিষ্ট সময়ের জন্য শাসন করার সুযোগ ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে থাকে। গণতন্ত্রের জনগণ ও সরকারের মধ্যে রাজনৈতিক দলই সেতুবন্ধন ভূমিকা পালন করে। এছাড়া রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার বদলে সাহায্য করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করে। রাজনৈতিক দলের এর ভূমিকার কারণে রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয়। অতএব উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
গণতন্ত্র প্রতিষ্ঠায় জনাব রাশেদের সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর