উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর নেতৃত্বে ধরন তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর নেতৃত্বটি আমার পাঠ্য বইয়ের সম্মোহনী নেতৃত্বকে তুলে ধরেছে। কোন রাজনৈতিক ব্যবস্থায় যখন কোন অসাধারণ ব্যক্তিত্ব, নৈপুণ্য, সকলকে আকৃষ্ট এবং আবেগাপ্পুত করে তোলে এবং জনগণ মন্ত্রমুদ্ধের ন্যায় সেই নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে, তখনই সম্মোহনী নেতৃত্ব জন্ম হয়। প্রকৃতপক্ষে, সম্মোহনী নেতৃত্ব হল এক জাদুকরের নেতৃত্ব। ভারতের মহাত্মা গান্ধী, ইন্দোনেশিয়ার সুকর্ণ ও বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মোহনী নেতৃত্বের উজ্জল দৃষ্টান্ত। উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়ার কথা বলা হয়েছে। আর এই ভাষণে বাঙালি জাতি হবে উদ্বুদ্ধ হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুকরী নেতৃত্ব বাঙালি দ্রুত ঐক্যবদ্ধ হয়ে এবং তার নেতৃত্বই বাংলাদেশ অর্জন করে। আর এরূপ নেতৃত্ব মূলত সম্মোহনী নেতৃত্বকেই তুলে ধরে। কেননা বিশেষ নেতা যখন তার বক্তব্য ও তারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও অদ্ভুত করতে সক্ষম হন তখন সম্মোহনী নেতৃত্ব বলে। যেমনটি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে লক্ষ্য করি। সুতরাং বলা যায়, উদ্দীপকে বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বের কথা বলা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর নেতৃত্বে ধরন তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর