উদ্দীপকে আলোচিত ব্যক্তিদের সংগঠন দুটির পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকে আলোচিত ব্যক্তিদ্বয়ের সংগঠন দুটির তথা সমূহ পর্যালোচনা করে দেখা যায় জনাব আফজাল খান এর সংগঠনটি রাজনৈতিক দল এবং জনাব নকিব শিকদারের সংগঠনটি দ্বারা চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে নির্দেশ করে। কেননা জনাব আফজাল খানের সংগঠনটি জাতীয় স্বার্থ নিয়ে কাজ করে এবং এর চূড়ান্ত লক্ষ্য রাজনৈতিক ক্ষমতা অর্জন যা রাজনৈতিক দলের সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে জনাব নকিব শিকদারের সংগঠনটি জাতীয় অর্থের বিপরীতে গিয়ে নির্দিষ্ট গোষ্ঠীকে উদ্দেশ্য করে গঠিত হয়েছে যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। এ দুটি সংগঠনের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। নিচে সেগুলো আলোচনা করা হলো। রাজনৈতিক দল মূলত রাজনৈতিক উদ্দেশ্য সাধন ও ক্ষমতা অর্জনের জন্য কাজ করে। অপরদিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সদস্যদের গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য কাজ করে। রাজনৈতিক দল বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য হল ক্ষমতা দখল। তাই তারা এ লক্ষ্যকে সামনে রেখে তাদের কার্যাবলী সম্পাদন করে। অন্যদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করার লক্ষ্য তাদের কাঁচাগুলো সম্পাদন করে। রাজনৈতিক দল তাদের কাজকর্ম প্রকাশ্যে ও প্রত্যক্ষভাবে করে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সব সময় প্রকাশ্যে থাকে না। উপরোক্ত পার্থক্য গুলোই মূলত উদ্দীপকের ব্যক্তিদ্বয়ের সংগঠনসমূহের মূল বৈসাদৃশ্য হিসেবে পরিলক্ষিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত ব্যক্তিদের সংগঠন দুটির পার্থক্য লেখ।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর