উদ্দীপকে উল্লিখিত সেলিমের মতো নেতৃত্বের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় কি ধরনের ভূমিকা রাখতে পারে? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সেলিমের মতো একজন নেতার ভূমিকা সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যোগ্য নেতৃত্বের উপর নির্ভর করে রাষ্ট্র বা সমাজের সুশাসন।তিনি অপরকে প্রভাবিত ও পরিচালিত করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। নেতৃত্ব যদি হয় গণতন্ত্রককামী ও জনকল্যাণমুখী তবে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। উদ্দীপকে দেখা যায়, শ্রেণিকক্ষে প্রত্যেক নির্বাচনে সেলিম শ্রেণীর নেতা হিসেবে নির্বাচিত হয়েছে। শিক্ষক ছাত্রদের কাছ থেকে জানতে পারলেন যে, সেলিমের আকর্ষণীয় গুণাবলী ও দক্ষতাই তাদেরকে আকৃষ্ট করেছে। এরুপ গুনাবলীর অধিকারী নেতাই সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারেন। একজন বলিষ্ঠ ও যোগ্য নেতাই পারেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করতে। তার নেতৃত্বের গুণেই গণতন্ত্র পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে । সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অতিব জরুরী। যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তি আইনের শাসন নিশ্চিত করে থাকে। তার অবদানের রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে। যোগ্য নেতা বিভিন্ন উপায় সুষ্ঠু জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জনপ্রশাসনকে রাজনীতি মুক্ত রাখতে একজন যোগ্য নেতা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রদান, মৌলিক অধিকার রক্ষা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ইত্যাদির ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে একজন নেতা সুশাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ অবদান রেখে থাকেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সেলিমের মতো নেতৃত্বের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় ক…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর