উদ্দীপকের বর্ণিত সংগঠনের বৈশিষ্ট্য গুলো লেখ।
উত্তর: উদ্দীপকে যে সংগঠন বর্ণিত হয়েছে সেটি হলো রাজনৈতিক দল। মিলন সাহেব রাজনৈতিক ক্ষমতায় অধিষ্টিত হতে চান। এজন্য সহজ উপায় হলো তাকে এমন একটি সংগঠনের সদস্য হতে হবে যা কমবেশি সংগঠিত এবং যার একটি কর্মসূচি আছে,যা রাজনৈতিক দলের সাথে সাদৃশ্যপূর্ণ। রাজনৈতিক দল বলতে এমন একটি জনসংগঠনকে বোঝাই যার সদস্যগণ কতকগুলো সুনির্দিষ্ট নীতির ভিওিতে সংঘটিত হয়, রাষ্ট্রের সমস্যার সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে প্রয়াসী হয়। রাষ্ট্রের প্রধান সমস্যা গুলোকে চিহ্নিত করে সেগুলো নিরসনকল্পে দলীয় নীতি নির্ধারণ এবং সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন করা রাজনৈতিক দলের মুখ্য কাজ। রাজনৈতিক দলের স্বতন্ত্র হিসেবে বৈশিষ্ট্য রয়েছে। রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের এমন একটি রাজনৈতিক সংগঠন যা ছোট বা বড় হতে পারে এবং এরই নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে এবং সদস্যগণ একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হয়। পরমতসহিষ্ণুতা রাজনৈতিক দলের একটি অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেক রাজনৈতিক দলের লক্ষ্য বৈধ উপায়ে ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি ব্যবস্থাপন করা। রাজনৈতিক দলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি নির্বাচনমুখী সংগঠন। জনমতের দিকে লক্ষ্য রেখে এ রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনের প্রার্থী মনোনয়ন এবং জয়লাভে চেষ্টা করে। বর্তমানকালের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দল বহুবিধ কার্যসম্পাদন করে। দলীয় নীতি আদর্শকে প্রচার করেই নির্বাচনে তারা জনগণের রায় বা সমর্থন লাভ করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত সংগঠনের বৈশিষ্ট্য গুলো লেখ।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর