ফখরুল হাদীর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক? বিশ্লেষণ কর।
উত্তর: ফখরুল হাদীর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠার অত্যন্ত সহায়ক বলে আমি মনে করি। নেতৃত্ব হলো সুশাসনের বাহন। নেতৃত্ব হলো এমন গুণাবলী, যা অন্যকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রে মহান নেতার আবির্ভাব ঘটেছে এবং তাদের নেতৃত্ব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন নেতার ক্ষমতায় বসে প্রথমে যেসব কারণ সুশাসনের অন্তরায় সেগুলো চিহ্নিত করেন এবং ধীরে ধীরে স্থিতিশীলতার সাথে অন্তরায় গুলো দূরীভূত করেন। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সুশাসনের আদর্শ, ব্যক্তি ও কাঠামো গড়ে তুলে নেতৃত্ব সামনের দিকে অগ্রসর হয়। উদ্দীপকে ফখরুল হাদীর নেতৃত্ব গুণের দলের নেতা কর্মীরা যথেষ্ট প্রভাবিত। তার এই ধরনের গুণাবলী সুন্দর সমাজ ও সুশাসিত রাষ্ট্র গঠনের সহায়তা করবে। কেননা, সুশাসন ও নেতৃত্ব পরস্পর সম্পূরকও। সুশাসন নেতৃত্বকে কাজ করার পরিবেশ দান করে। অপরপক্ষে, নেতৃত্বের গুণাবলী দ্বারা সুশাসন উন্নত ও প্রতিষ্ঠিত হয়। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে ফখরুল হাদীর কার্যাবলী সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ফখরুল হাদীর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর