উদ্দীপকে মিলটনের সংগঠনের কাজের সাথে পাঠ্যবইয়ের কোন সংগঠনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিলটনের সংগঠনের কাজের সাথে আমার পাঠকের রাজনৈতিক দলের সাদৃশ্য রয়েছে।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগণের সেই অংশ যার একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংঘটিত হয়। যখন কিছু মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং নূন্যতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় তখন তাকে রাজনৈতিক দল বলে।রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচন অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং জনকল্যাণ সাধন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভার বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। সরকারের কোন কার্যক্রম ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া।উদ্দীপকের জনাব মিলটন একটি সংগঠনের নেতা। তিনি আইনসভায় সরকারের গঠনমূলক সমালোচনা করেন। জনগণের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে জনমত গঠনের চেষ্টা করেন। তিনি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের স্বপ্ন দেখেন। এর বর্ণনার মাধ্যমে সহজে অনুমান করা যায় মিলটনের সংগঠনটি একটি রাজনৈতিক দল। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো জনজ গঠনের মাধ্যমে সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিলটনের সংগঠনের কাজের সাথে পাঠ্যবইয়ের কোন সংগঠনের মিল রয়ে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর