সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের নেতৃত্বের ভূমিকা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সম্মোহনী নেতৃত্বের প্রতিফলন পাওয়া যায়। সুশাসন প্রতিষ্ঠায় এই জাতীয় নেতৃত্বের ভূমিকা অপরিসীম। নেতৃত্ব সুশাসনের বাহন। আর সম্মোহনী নেতৃত্ব হলো নেতার সে জাদুকরি গুণ যার মাধ্যমে তিনি জনগণকে আবেগাআপ্পুত করতে পারেন। ফলে সহজেই তার অনুসারীদের প্রভাবিত করতে পারেন। অপরদিকে, সুশাসন প্রতিষ্ঠার জনগণকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় এবং বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। সম্মোহনী নেতৃত্বের গুনেই একজন নেতা খুব সহজেই জনগণকে সেসব কাজে উদ্বুদ্ধ করতে পারেন। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রের যেসব মহান নেতার আবির্ভাব ঘটেছে, তাদের সম্মোহনী নেতৃত্বই সে সব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন ব্যক্তির ক্ষমতায় বসে প্রথমে সুশাসনের অন্তরায় সমূহ চিহ্নিত করেন এবং ধীরে ধীরে স্থিতিশীলতার সাথে সেসব অন্তরায় দূর করার পদক্ষেপ গ্রহণ করেন। তাই সুশাসনের জন্য জনগণের অংশগ্রহণ তার নেতার গুন অতি আবশ্যই। আর উদ্দীপকে আলোচিত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্বই হচ্ছে সেই গুণ, যা সে নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ কে নিশ্চিত করে। তাই সুশাসন ও সম্মোহনী নেতৃত্ব পরস্পর সম্পূরক ও পরিপূরক। অতএব, সুশাসনের সম্মোহনের নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের নেতৃত্বের ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর