উদ্দীপকে তোমার পঠিত কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমার পঠিত তথ্য অধিকার আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশের ২০০৯ সালে ৫ এপ্রিল এ বিষয়ক একটি আইন পাশ হয়, যা তথ্য অধিকার আইন হিসেবে পরিচিত। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এ আইন প্রণীত হয়। এই আইডি চালু হওয়ার পূর্বে যে সব তথ্য গোপন ছিল, এখন জনগণ তার জেনে নিজেদের অধিকার যেমন ভোগ করতে পারবে, তেমনি সেসব প্রতিষ্ঠানে কাজের উপর নজরদারি স্থাপন করে তাদের কাজকে আরো নিয়মতান্ত্রিক ও সত্যনিষ্ঠ করে তুলতে পারবে।উদ্দীপকের শ্রেণী শিক্ষক একটি আইনের কথা বলেছেন যেটি বাংলাদেশের সরকার জনগণের অধিকার ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে গিয়ে ২০০৯ সালে জাতীয় সংসদ কর্তৃক তৈরি করা হয়। উক্ত আইন ও তথ্যপ্রযুক্তির বদৌলতে জনগণ সহজে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচি সম্পর্কে জানতে পারবে। তার এরুপ বক্তব্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন স্পষ্ট। কারণ এই আইনের মাধ্যমে বাংলাদেশের জনগণ সরকারের যেকোন প্রতিষ্ঠানে তথ্য সম্পর্কে অবহিত হতে পারে। অর্থাৎ এই আইনের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর