গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'X [গণিত] এর সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'X [গণিত] এর সংগঠন তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য। বর্তমান সময়ের বিশালাআয়তন রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ সম্ভব নয়। তাই বর্তমানে জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে থাকে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যার সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। বিরোধী দলের বক্তব্যের মাধ্যমে জনগণ নিজের দেশের সমস্যার সমূহ সম্পর্কে জানতে পারে। এতে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দল যাতে কোন গণবিরোধী কাজের লিভ তো না হতে পারে সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পূর্ণ রাজনৈতিক দলের প্রতি আস্থা ও সমর্থন প্রদান করে। রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের সাহায্য করে। কোনরকম রক্তপাত বা বিদ্রোহের প্রয়োজন হয় না। সর্বত্র জনগণের মতামত প্রাধান্য পায় বলে আইনের শাসন প্রতিষ্ঠা করাও সহজতর হয়ে উঠেছে। কেননা রাজনৈতিক দলগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কর্মসূচি প্রণয়ন করে এবং ক্ষমতায় যাওয়ার পর সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠায় সচেতন থাকে।সুতরাং বলা যায়, গণতন্ত্র এবং আইনের শাসন উভয়ই জনকল্যাণের নির্মিওে নিয়োজিত দুটি প্রত্যয়। যাকে ধারণ করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি তৈরি ও বাস্তবায়নের সচেষ্ট হয়। তাই বলা যায়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার রাজনৈতিক দলের ভূমিকা অনন্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'X এর সংগঠনের ভূমিকা বিশ্লেষ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর