উদ্দীপকে উল্লেখিত রাফাত খানের সংগঠনটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রাফাত খানের সংগঠনটির বৈশিষ্ট্যর বিচারের রাজনৈতিক দলের অন্তর্গত। বর্তমান জাতীয় রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পথে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। ফলে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নাগরিকগঞ্জ শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যার রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসমক্ষে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতা দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে। উদ্দীপাকে দেখা যায়, রাফাত খান একটি সংগঠনের সাথে যুক্ত যারা সব সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। এটি রাজনৈতিক দলের উদ্দেশ্যকেই উপস্থাপন করে।রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন। এ দলের একটি নির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে। এসব রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। প্রত্যেক রাজনৈতিক দলের লক্ষ্য থাকে বৈধ উপায় ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনে ব্যর্থ হলে রাজনৈতিক দলকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ বজায় রাখে। সুতরাং বলা যায়, উদ্দীপকের রাফাত খানের সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক দল বর্তমানকালে প্রেক্ষাপটে নানাবিধ কার্য সম্পাদন করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত রাফাত খানের সংগঠনটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর