শেয়ারFacebookWhatsApp

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর: একটি গণতন্ত্র রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনা। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ের সম্মিলিত সরকার গঠিত হয়। ফ্রান্স, ইতালি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

উদ্দীপক

ফখরুল হাদী একজন জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলী দ্বারা দলীয় নেতাকর্মীদের আকৃষ্ট করেন এবং এলাকার উন্নয়নে কাজ করেন।

Comilla · 2022

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন গোষ্ঠী, যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে তা পূরণ করার চেষ্টা করে।

উত্তর

একটি গণতন্ত্র রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনা। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ের সম্মিলিত সরকার গঠিত হয়। ফ্রান্স, ইতালি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে ।

উত্তর

উদ্দীপকে ফখরুল হাদীর মাঝে নেতৃত্বের গুণাবলী প্রতিফলিত হয়েছে। নেতৃত্ব হলো মানুষকে প্রভাবিত করার একটি কৌশল। উদ্দীপকে উল্লিখিত ফখরুল হাদী দক্ষিণ এশিয়ার একটি দেশের একজন প্রভাবশালির জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলী দ্বারা দলীয় নেতাকর্মীদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেন। তার এ ধরনের গুণাবলী সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাহায্য করবে। এ থেকে বোঝা যায়, ফখরুল হাদীর মাঝে নেতৃত্তের গুণাবলী প্রকাশ পেয়েছে। যেকোনো সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি পরিবার, খেলার মাঠ, শ্রেণিকক্ষ, সভা কক্ষ, বেশ পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে নেতৃত্ব দেখা যায়। সুযোগ্য নেতৃত্ব জাতীয় একাত্মতার সংকট কাটিয়ে তুলে জাতীয় সংহতির জন্য সাহায্য করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আমাদেরকে পৃথিবীর বুকে একটি স্বাধীন ও স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। অতএব বলা যায়, যোগ্য নেতা যেকোনো জাতির বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক।

উত্তর

ফখরুল হাদীর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠার অত্যন্ত সহায়ক বলে আমি মনে করি। নেতৃত্ব হলো সুশাসনের বাহন। নেতৃত্ব হলো এমন গুণাবলী, যা অন্যকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রে মহান নেতার আবির্ভাব ঘটেছে এবং তাদের নেতৃত্ব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন নেতার ক্ষমতায় বসে প্রথমে যেসব কারণ সুশাসনের অন্তরায় সেগুলো চিহ্নিত করেন এবং ধীরে ধীরে স্থিতিশীলতার সাথে অন্তরায় গুলো দূরীভূত করেন। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সুশাসনের আদর্শ, ব্যক্তি ও কাঠামো গড়ে তুলে নেতৃত্ব সামনের দিকে অগ্রসর হয়। উদ্দীপকে ফখরুল হাদীর নেতৃত্ব গুণের দলের নেতা কর্মীরা যথেষ্ট প্রভাবিত। তার এই ধরনের গুণাবলী সুন্দর সমাজ ও সুশাসিত রাষ্ট্র গঠনের সহায়তা করবে। কেননা, সুশাসন ও নেতৃত্ব পরস্পর সম্পূরকও। সুশাসন নেতৃত্বকে কাজ করার পরিবেশ দান করে। অপরপক্ষে, নেতৃত্বের গুণাবলী দ্বারা সুশাসন উন্নত ও প্রতিষ্ঠিত হয়। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে ফখরুল হাদীর কার্যাবলী সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st PaperComilla 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।