শেয়ারFacebookWhatsApp

কর্তব্য কীভাবে অধিকার নিশ্চিত করে?

উত্তর: কর্তব্যবোধ নাগরিককে নাগরিকের অধিকার ভোগের নিশ্চয়তা দান করে। নাগরিকগণ রাষ্ট্রের বেশকিছু অধিকার ভোগ করে থাকেন। এ অধিকার ভোগ করার জন্য নাগরিককে ও কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন ব্যতীত কেউ অধিকার ভোগ করতে পারে না। তাই নাগরিককে কর্তব্য পালন করতে হয়। আর অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কর্তব্য কীভাবে অধিকার নিশ্চিত করে?

উদ্দীপক

সুমন ও বিজয় একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুজন দুটি আলাদা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুমনের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে, বিজয় সংগঠনটি নিজের স্বার্থ নিয়ে কাজ করে এবং তারা সরকারি সিদ্ধান্ত সমূহকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।

Dinajpur · 2022

উত্তর

পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।

উত্তর

কর্তব্যবোধ নাগরিককে নাগরিকের অধিকার ভোগের নিশ্চয়তা দান করে। নাগরিকগণ রাষ্ট্রের বেশকিছু অধিকার ভোগ করে থাকেন। এ অধিকার ভোগ করার জন্য নাগরিককে ও কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন ব্যতীত কেউ অধিকার ভোগ করতে পারে না। তাই নাগরিককে কর্তব্য পালন করতে হয়। আর অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুমনের সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসমক্ষে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতার দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে। বর্তমানে জাতীয় রাষ্ট্রগুলো বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে রাজনৈতিক দল। উদ্দীপকে বলা হয়েছে সুমনের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। এটির রাজনৈতিক দলের উদ্দেশ্যকে উপস্থাপন করে। রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন। এ দলের একটি সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে। এসব রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে চেষ্টা করে। প্রত্যেক রাজনৈতিক দলেরই লক্ষ্য থাকে বৈধ উপায় ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনে ব্যর্থ হলে রাজনৈতিক দলকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ বজায় রাখে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিজয়ের সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। চাপসৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্নভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক ধরনের গোষ্ঠী যা সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। স্বার্থের ভিত্তিতে তারা পরস্পরের সাথে আবদ্ধ। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী তাদের পছন্দের দল ও ব্যক্তিকে অর্থ দিয়ে বা অন্যভাবে সাহায্য-সহযোগিতা করে। এসব নেতা বা ব্যক্তি নির্বাচিত হয়ে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পক্ষে আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা যেহেতু রাষ্ট্রের নাগরিক এবং তারা সংগঠিত, সেহেতু সুশাসন প্রতিষ্ঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনন্য। নিজেদের স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণ করানোর জন্য শাসন বিভাগের ওপর প্রভাব বিস্তার করা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য। ফলে কর্তৃপক্ষ চাপসৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থে অনুকূলে সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়। যা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় অন্যান্য কাজেও অংশ নেয়। সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দক্ষতা সাথে জনকল্যাণের ভূমিকা রাখে, বা সুশাসনের সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া তারা সরকারের ওপর নানা উপায় প্রভাব বিস্তার করে আইনের শাসন নিশ্চিত করতে ভূমিকা পালন করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী তথ্য অধিকার ভোগের মাধ্যমে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকলাপের উপর নজরদারী করতে পারে। আলোচনা শেষে বলা যায়, চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st PaperDinajpur 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।