শেয়ারFacebookWhatsApp

সরকার কী?

উত্তর: রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে তাকে সরকার বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সরকার কী?

উদ্দীপক

জনাব 'ক' একজন জনপ্রিয় নেতা। তিনি দলমত নির্বিশেষে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বিশ্বাস করেন যে,একজন ভালো নেতা হবেন দায়িত্ববোধ সম্পূর্ণ নিষ্কলুষ চরিত্রের অধিকারী। অপরদিকে, জনাব 'খ' একজন রাজনীতিক হলেও তার মধ্যে প্রজ্ঞা ও জ্ঞানের অভাব দেখা যায়। তিনি ক্ষমতা দেখিয়ে অন্যদেরকে নিজের সমর্থনে রাখতে চান। তিনি কোনো সমালোচনা সহ্য করেন না।

Dinajpur · 2022

উত্তর

রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে তাকে সরকার বলে।

উত্তর

সহিষ্ণুতা মানবিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠতম এবং সামাজিক মূল্যবোধ নির্মাণের হাতিয়ার। এটি একটি শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ। অন্যের মতামত ও মনোভাবকে ধৈর্য করে শ্রবণ, শ্রদ্ধা করার মতো সহনশীলতা এবং গুরুত্বের সাথে তা বিবেচনা করা হলো সহিষ্ণুতা।সুস্মিতা উত্তেজনা প্রশমিত করে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সাহায্য করে। তাই উন্নত ও সুশৃংখল জাতি গঠনের সহযোগিতা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের 'ক' এর নেতৃত্বের মধ্যে নেতৃত্বের অনেকগুলো গুণাবলী প্রকাশ পেয়েছে। নেতৃত্ব প্রদান সহজ কাজ নয়।যে কেউ ইচ্ছা করলে সমাজে নেতৃত্ব প্রদান করতে পারে না। কেবল নেতৃত্ব প্রদানের ন্যায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নেতৃত্ব প্রদানের সক্ষম। নেতৃত্ব প্রদানের জন্য নেতাকে বেশ কিছু গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকে জনাব 'ক' একজন জনপ্রিয় নেতা। তিনি দলমত নির্বিশেষে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বিশ্বাস করেন যে,একজন ভালো নেতা হবেন দায়িত্ববোধ সম্পূর্ণ নিষ্কলুষ চরিত্রের অধিকারী।তার এরূপ বর্ণনায় 'ক' এর নেতৃত্বে বেশ কিছু গুণের প্রতিফলন লক্ষ্য করা যায়। যেমন -জনাব 'ক' একজন আত্মবিশ্বাসী নেতা। একজন ভালো নেতার এটি একটি গুরুত্বপূর্ণ গুণ। তার মাঝে নেতৃত্বে নিরপেক্ষতা গুণেরও প্রকাশ ঘটেছে। কারণ তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য। আর একজন যোগ্য নেতা সকলের প্রতি এর সমান আচরণ করে থাকেন। তিনি একজন ব্যক্তিত্বসম্পন্ন নেতাও বটে। কারণ তার বক্তব্যের নেতৃত্বের সততা, দৃঢ়তা, ইত্যাদি প্রকাশ পেয়েছে। একই সাথে তিনি একজন নিষ্কলুষ নেতৃতের কথা বলেছেন, যেটি নেতৃতের অন্যতম গুণাবলীর উদারতা কে তুলে ধরে। সর্বোপরি 'ক' এর মাঝে একজন ন্যায়নিষ্ঠ অনিরপেক্ষ নেতৃত্বে প্রকাশ লক্ষ্য করা যায়। এরূপ নানা রকম গুণের প্রতিফলন ঘটেছে 'ক' এর নেতৃত্বে।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'খ' এর মধ্যে গণতান্ত্রিক নেতৃত্বের প্রয়োজন বলে আমি মনে করি। নেতৃত্ব সুশাসনের বাহন। নেতৃত্ব হলো সেসব গুণাবলী যা অপরকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রের মহান নেতার আবির্ভাব ঘটেছে এবং তাদের নেতৃত্ব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণ সম্পন্ন নেতা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমেই যেসব কারণ সুশাসনের পথে অন্তরায় সেগুলোকে চিহ্নিত করেন এবং ধীরে ধীরে স্থিতিশীলতার সাথে অন্তরায়গুলো দূর করার পদক্ষেপ গ্রহণ করেন। রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সুশাসনের আদর্শ, ব্যক্তি ও কাঠামো গড়ে তুলে নেতৃত্ব সামনের দিকে অগ্রসর হন। উদ্দীপকের 'ক' ও 'খ' এর মধ্যে যদি গণতান্ত্রিক ভাবধারা তথা গণতান্ত্রিক নেতৃত্ব জাগ্রত হয় তাহলে তারা সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে পারবে। কেননা, সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো আয়নের শাসন প্রতিষ্ঠা করা আর একজন গণতান্ত্রিক নেতার বড় গুণ হবে আয়নের শাসনকে সমুন্নত রেখে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের প্রধান শর্ত হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। নেতৃত্বের মাধ্যমেই এ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব সরকার প্রধানের। আর সরকার প্রধান হন কোনো দলের নেতা। দলের প্রধান নেতা হিসেবে তাকে তার কাজকর্মের জন্য সবসময় জনগণের নিকট জবাবদিহি করতে প্রস্তুত থাকতে হয়। যোগ্য নেতৃত্ব জনগণের মৌলিক অধিকার রক্ষায় সবসময় সচেষ্ট থাকে। যদি কোন কারণে জনগণের মৌলিক অধিকার ক্ষুন্ন হয় বা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থাকে তাহলে সে ক্ষেত্রে নেতৃত্ব সোচ্চার হয়ে ওঠে। এভাবে নেতৃত্ব নাগরিকের অধিকার নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও একটা রাষ্ট্রের নেতা হলো ওই রাষ্ট্রের জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধা ও অসুবিধা বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। আলোচনার পরিশেষে বলা যায়, একজন যোগ্য নেতৃত্ব সম্পন্ন নেতা সর্বদা গণতন্ত্রের বিশ্বাসী। তার নেতৃত্ব দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য। স্যার এরূপ গণতান্ত্রিক মনোভাব একদিকে যেমন তাকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে সাহায্য করে তেমনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তথা সুশাসন প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখে। সুতরাং উদ্দীপকে জনাব 'ক' ও'খ' এর মধ্যে দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক নেতৃত্বের ধারণা করা প্রয়োজন।
HSCCivics 1st PaperDinajpur 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।