শেয়ারFacebookWhatsApp

সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক সংগঠনটির ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক সংগঠনটি হলো একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী। সুশাসন প্রতিষ্ঠায় একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজস্ব স্বার্থ কিংবা জনস্বার্থ রক্ষার্থে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা সরকারের নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের প্রতিনিধিত্বকারী এই গোষ্ঠীগুলো গণতন্ত্র ও সুশাসনের বিকাশে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে। সুশাসন প্রতিষ্ঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। কারণ তারা একদিকে যেমন জনগণের স্বার্থ ও দাবি সরকারে পৌঁছে দেয়, অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনার মাধ্যমে শাসকদের দায়িত্বশীল হতে বাধ্য করে। তারা সরকারের নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত প্রদান করে জনঅংশগ্রহণ বৃদ্ধি করে, ফলে আইন হয় গণমুখী। এছাড়া শাসন বিভাগের কর্মকান্ডে নজর রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের যেকোনো স্বৈরাচারী প্রবণতা রোধে গণআন্দোলনের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা পালন করে, যা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যাতে করে অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে পৌঁছায়। তারা দুর্যোগে সক্রিয় থাকে, জনমত গঠনে সাহায্য করে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হয়। এসব কর্মপরিধির মাধ্যমে তারা কেবল জনগণের স্বার্থই রক্ষা করে না, বরং একটি জবাবদিহিমূলক ও জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক শক্তিতে পরিণত হয়। সুতরাং বলা যায়, জনগণের প্রতিনিধিত্বকারী ও রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাবশালী এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক সংগঠনটির ভূমিকা মূল্যা…

Dhaka · 2025

উত্তর

সর্বাত্মকবাদী নেতৃত্ব হলো এমন নেতৃত্ব যেখানে একজন নেতা তার দলের বা সংস্থার উপর চরম নিয়ন্ত্রণ বজায় রাখেন এবং কর্মীদের মতামত বা পরামর্শকে খুব কম গুরুত্ব দেন।

উত্তর

গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার উপর আস্থা স্থাপন করে গড়ে ওঠে। একজন গণতান্ত্রিক নেতা মানুষের মুক্তি ও স্বাধীনতায় বিশ্বাসী। গণতান্ত্রিক নেতৃত্ব একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। এসব কারণে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক সংগঠনটি হলো রাজনৈতিক দল।রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমস্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়, রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্যগুলো জনগণের সমস্যার আলোকে বাস্তবায়ন করা।উদ্দীপকের 'ক' সংগঠনটি সম্পর্কে বলা হয়েছে, এটি স্বৈরাচার প্রতিরোধ করে, গণতন্ত্র সুদৃঢ়করণ, রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, নির্বাচনে প্রার্থী মনোনয়ন। এ সকল তথ্যগুলো স্পষ্টভাবে রাজনৈতিক দলকে উপস্থাপন করে। কারণ রাজনৈতিক দল জনগণকে একত্রিত করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় সমস্যা সমাধান ও গণতন্ত্র সুদৃঢ়করণে ভূমিকা পালন করে। এছাড়া জনমতের দিকে লক্ষ রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং জয়লাভের চেষ্টা করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক সংগঠনটি হলো একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী। সুশাসন প্রতিষ্ঠায় একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজস্ব স্বার্থ কিংবা জনস্বার্থ রক্ষার্থে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা সরকারের নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের প্রতিনিধিত্বকারী এই গোষ্ঠীগুলো গণতন্ত্র ও সুশাসনের বিকাশে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে। সুশাসন প্রতিষ্ঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। কারণ তারা একদিকে যেমন জনগণের স্বার্থ ও দাবি সরকারে পৌঁছে দেয়, অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনার মাধ্যমে শাসকদের দায়িত্বশীল হতে বাধ্য করে। তারা সরকারের নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত প্রদান করে জনঅংশগ্রহণ বৃদ্ধি করে, ফলে আইন হয় গণমুখী। এছাড়া শাসন বিভাগের কর্মকান্ডে নজর রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের যেকোনো স্বৈরাচারী প্রবণতা রোধে গণআন্দোলনের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা পালন করে, যা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যাতে করে অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে পৌঁছায়। তারা দুর্যোগে সক্রিয় থাকে, জনমত গঠনে সাহায্য করে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হয়। এসব কর্মপরিধির মাধ্যমে তারা কেবল জনগণের স্বার্থই রক্ষা করে না, বরং একটি জবাবদিহিমূলক ও জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক শক্তিতে পরিণত হয়। সুতরাং বলা যায়, জনগণের প্রতিনিধিত্বকারী ও রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাবশালী এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।