শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব রফিক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব রফিক বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী।বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব হলো এমন এক ধরনের নেতৃত্ব, যেখানে কোনো ব্যক্তি তার অসাধারণ জ্ঞান, পেশাগত দক্ষতা ও শিক্ষা-দীক্ষার মাধ্যমে সমাজে মর্যাদা অর্জন করেন। এই নেতারা সাধারণত অন্যকে প্রভাবিত করার চেষ্টা করেন না, বরং তাদের ব্যক্তিত্ব, মেধা ও দক্ষতার কারণে সমাজের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুসরণ করে।জনাব রফিক একজন জ্ঞানী, দায়িত্বশীল এবং উদার মানসিকতার অধ্যাপক, যিনি নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তিনি পেশাগতভাবে একজন শিক্ষক এবং সমাজে তার শিক্ষা ও নৈতিক গুণাবলি দ্বারা খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা তার নেতৃত্বের নতুন পরিসরকে নির্দেশ করে। তার এই. নেতৃত্ব রাজনৈতিক হলেও, তা মূলত বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের পরিণতি। তিনি তার ব্যক্তিগত মেধা, শিক্ষাগত সাফল্য ও সমাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে জনগণকে প্রভাবিত করছেন। তার জনপ্রিয়তা কোনো রাজনৈতিক প্রচার নয়, বরং মানুষের আস্থা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। অতএব, জনাব রফিক বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী, যিনি তার মেধা ও গুণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের জনাব রফিক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব রফিক 'ক' অঞ্চলের একজন নামকরা অধ্যাপক। জ্ঞান ও শিক্ষা-দীক্ষার পাশাপাশি উদারতা ও দায়িত্ববোধের জন্য নিজ এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নিজ এলাকার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Dhaka · 2025

উত্তর

কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।

উত্তর

রাজনৈতিক দল জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটায় জনসাধারণকে সংগঠিত করে ও রাজনৈতিক তথ্য। প্রচারের মাধ্যমে। রাজনৈতিক দল জনগণের মাঝে রাজনৈতিক চেতনা বৃদ্ধির জন্য সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। তারা দেশের গুরুত্বপূর্ণ সমস্যা ও নীতিমালা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করে, যাতে মানুষ বুঝতে পারে তাদের অধিকার ও দায়িত্ব কী। দলগুলো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক শিক্ষা দিয়ে মানুষকে যুক্তরাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রণোদিত করে। এর ফলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হয়, যা দেশের গণতান্ত্রিক উন্নয়নে সহায়ক হয়।

উত্তর

উদ্দীপকের জনাব রফিক বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী।বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব হলো এমন এক ধরনের নেতৃত্ব, যেখানে কোনো ব্যক্তি তার অসাধারণ জ্ঞান, পেশাগত দক্ষতা ও শিক্ষা-দীক্ষার মাধ্যমে সমাজে মর্যাদা অর্জন করেন। এই নেতারা সাধারণত অন্যকে প্রভাবিত করার চেষ্টা করেন না, বরং তাদের ব্যক্তিত্ব, মেধা ও দক্ষতার কারণে সমাজের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুসরণ করে।জনাব রফিক একজন জ্ঞানী, দায়িত্বশীল এবং উদার মানসিকতার অধ্যাপক, যিনি নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তিনি পেশাগতভাবে একজন শিক্ষক এবং সমাজে তার শিক্ষা ও নৈতিক গুণাবলি দ্বারা খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা তার নেতৃত্বের নতুন পরিসরকে নির্দেশ করে। তার এই. নেতৃত্ব রাজনৈতিক হলেও, তা মূলত বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের পরিণতি। তিনি তার ব্যক্তিগত মেধা, শিক্ষাগত সাফল্য ও সমাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে জনগণকে প্রভাবিত করছেন। তার জনপ্রিয়তা কোনো রাজনৈতিক প্রচার নয়, বরং মানুষের আস্থা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। অতএব, জনাব রফিক বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী, যিনি তার মেধা ও গুণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।

উত্তর

উদ্দীপকে জনাব রফিকের মধ্যে বিদ্যমান গুণাবলি ছাড়া একজন নেতার আরও অনেক গুণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি।জনাব রফিক শিক্ষিত, উদার ও দায়িত্বশীল ব্যক্তি হওয়ায় সমাজে তিনি সুপরিচিত। তবে একজন আদর্শ নেতার আরও কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকা জরুরি। যেমন- একটি জাতিকে নেতৃত্ব দিতে হলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদৃষ্টি থাকা আবশ্যক। সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার ও কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাস অপরিহার্য। উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দরকার, যা সংকট মোকাবিলায় সহায়ক। পাশাপাশি নিরপেক্ষতা ও ন্যায়নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্যতা নিশ্চিত হয়। পারদর্শিতা ও গভীর জ্ঞানও একটি দক্ষ নেতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। সর্বোপরি, মানবীয় দিক ও সহানুভূতির মনোভাব থাকা চাই, যাতে নেতার নির্দেশনাকে অনুসরণ করতে জনগণ আগ্রহী হয় এবং পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে।সুতরাং জনাব রফিকের ইতিবাচক বৈশিষ্ট্য থাকলেও একজন যোগ্য নেতার অতিরিক্ত কিছু গুণাবলি অর্জন করা প্রয়োজন, যা তাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।